Dhaka ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নিম্নমানের পণ্য সরবরাহ: ‘দি চট্টগ্রাম ডোর অ্যান্ড ফার্নিচার’ সিলগালা

ক্রেতার সঙ্গে প্রতারণা ও প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগে সিলেটের ‘মেসার্স দি চট্টগ্রাম ডোর অ্যান্ড ফার্নিচার’ নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে প্রশাসন।অভিযোগ সূত্রে জানা গেছে, এক ক্রেতা উক্ত প্রতিষ্ঠান থেকে কাঠের দরজা অর্ডার করেন। তবে সরবরাহ করার সময় তাকে বাঁকা, ভাঙা ও ত্রুটিপূর্ণ কাঠের দরজা দেওয়া হয়। প্রতিশ্রুত পণ্য না পেয়ে এবং বিক্রেতার অসহযোগিতার কারণে ভুক্তভোগী ক্রেতা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান।অভিযোগের ভিত্তিতে সিলেটে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় এবং ক্রেতার অধিকার ক্ষুণ্ন করায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের ত্রুটিপূর্ণ পণ্য দিয়ে প্রতারণা করা আইনত অপরাধ। বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তার স্বার্থ রক্ষায় এমন অভিযান চলমান থাকবে।

আরও পড়ুনঃ  যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে নিম্নমানের পণ্য সরবরাহ: ‘দি চট্টগ্রাম ডোর অ্যান্ড ফার্নিচার’ সিলগালা

Update Time : ০৫:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬