Dhaka ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা ৩৩ কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান এক দফা দাবিতে এবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

সিলেটে ভাড়া বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত প্রান্ত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রীও পেশায় একজন চিকিৎসক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রান্ত ও তাঁর স্ত্রী সম্প্রতি ওই বাসায় উঠেছিলেন। সোমবার বাসার ভেতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, চিকিৎসককে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চিকিৎসকের বোন গত বছর আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরিবারের ধারণা, মানসিক সমস্যার কারণে প্রান্ত এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। এ কারণে ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

তবে এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  ১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেল ট্রলার
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা

সিলেটে ভাড়া বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

Update Time : ০৬:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত প্রান্ত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রীও পেশায় একজন চিকিৎসক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রান্ত ও তাঁর স্ত্রী সম্প্রতি ওই বাসায় উঠেছিলেন। সোমবার বাসার ভেতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, চিকিৎসককে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চিকিৎসকের বোন গত বছর আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরিবারের ধারণা, মানসিক সমস্যার কারণে প্রান্ত এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। এ কারণে ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

তবে এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  ৪১ বছরে মা হচ্ছেন শাহরুখের নায়িকা মাহিরা খান