Dhaka ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

সিলেট-ওমান সরাসরি ফ্লাইট চালু, ওয়াটার ক্যানন স্যালুটে সালাম এয়ারকে বরণ

সিলেট ও ওমানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু হয়েছে। নতুন এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ওমানভিত্তিক বিমান সংস্থা সালামএয়ার। এ উপলক্ষে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে ফ্লাইটটিকে বরণ করে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সালামএয়ার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।

বিমানবন্দর সূত্র জানায়, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বর্তমানে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন ও ম্যানচেস্টার রুটে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। এর বাইরে সালামএয়ারের ফ্লাইট চালুর মধ্য দিয়ে সিলেট থেকে প্রথমবারের মতো একটি বিদেশি এয়ারলাইন্স নিয়মিত আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করল।

সালামএয়ারের নতুন এই রুট চালুর ফলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পরিধি আরও বাড়ল। একই সঙ্গে দীর্ঘদিন ধরে থাকা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রত্যাশা পূরণের ঘাটতিও কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওমানপ্রবাসী আব্দুল ওয়াহাব বলেন, সিলেট থেকে ওমানের নতুন এই সরাসরি রুট চালু হওয়ায় ওমানে বসবাসরত প্রবাসীদের জন্য দেশে যাতায়াত অনেক সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে। আগে বিভিন্ন রুটে ট্রানজিটের কারণে যে সময় ও ভোগান্তি পোহাতে হতো, সরাসরি ফ্লাইট চালুর ফলে তা অনেকটাই কমে এসেছে।

তিনি বলেন, এতে ভ্রমণের সময় ও খরচ—দুটিই সাশ্রয় হবে। নতুন এই রুট চালু হওয়ায় ওমানপ্রবাসী সিলেটিদের মধ্যে ব্যাপক আনন্দ ও স্বস্তি তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় অস্ত্রের বিশাল চালান জব্দ, গ্রেপ্তার ৪
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

সিলেট-ওমান সরাসরি ফ্লাইট চালু, ওয়াটার ক্যানন স্যালুটে সালাম এয়ারকে বরণ

Update Time : ০৪:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬