Dhaka ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেটে আসছেন হুমায়ুন কবির দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের সিলেটসহ পাঁচ জেলার ডিসি-এসপিকে আইনি নোটিশ সিলেটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিনের অনশন জগন্নাথপুরে যোগ দিয়েই ‘অনুমতি ছাড়া কথা নয়’, বললেন কর্মকর্তা তুলি নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজতে ২ হাজার রুপি ধার, দুর্গম পাহাড়ে বাবার হাহাকার শ্রীমঙ্গলে ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মৌলভীবাজার-৩ এমপি নাসের রহমান

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

সিলেটের সীমান্তপথে চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় জেলার সীমান্তবর্তী পাঁচটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। অভিযানে ভারতীয় পণ্যসহ অবৈধভাবে বালু-পাথর পরিবহনে ব্যবহৃত একটি বাংলাদেশি ইঞ্জিনচালিত নৌকাও আটক করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, পৃথক অভিযানে ভারতীয় জিরা, কম্বল, বিভিন্ন ধরনের ফল, প্রসাধনী সামগ্রী, পান মসলা ও সুপারি জব্দ করা হয়েছে। এ সময় ভারতীয় গরুও আটক করা হয়। পাশাপাশি অবৈধভাবে বালু-পাথর পরিবহনের অভিযোগে একটি বাংলাদেশি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে।

বিজিবির হিসাবে, জব্দ করা পণ্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ টাকা।

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে প্রায়ই ভারতীয় পণ্য চোরাচালানের অভিযোগ ওঠে। একই সঙ্গে অবৈধভাবে বালু-পাথর পরিবহনের ঘটনাও ঘটে। এসব তৎপরতা বন্ধে সীমান্তে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সিলেট’সহ সারা দেশে ১,২৮৫ হাসপাতাল-ক্লিনিক অবৈধ
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

Update Time : ০২:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

সিলেটের সীমান্তপথে চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় জেলার সীমান্তবর্তী পাঁচটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। অভিযানে ভারতীয় পণ্যসহ অবৈধভাবে বালু-পাথর পরিবহনে ব্যবহৃত একটি বাংলাদেশি ইঞ্জিনচালিত নৌকাও আটক করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, পৃথক অভিযানে ভারতীয় জিরা, কম্বল, বিভিন্ন ধরনের ফল, প্রসাধনী সামগ্রী, পান মসলা ও সুপারি জব্দ করা হয়েছে। এ সময় ভারতীয় গরুও আটক করা হয়। পাশাপাশি অবৈধভাবে বালু-পাথর পরিবহনের অভিযোগে একটি বাংলাদেশি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে।

বিজিবির হিসাবে, জব্দ করা পণ্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ টাকা।

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে প্রায়ই ভারতীয় পণ্য চোরাচালানের অভিযোগ ওঠে। একই সঙ্গে অবৈধভাবে বালু-পাথর পরিবহনের ঘটনাও ঘটে। এসব তৎপরতা বন্ধে সীমান্তে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ১৩ বছরের কিশোরীকে বিয়ে করে কারাগারে বর