Dhaka ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

সিলেট হাম আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত ১২৫

সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে হবিগঞ্জের দুইজন এবং সিলেটের একজন রয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জনে।

শনিবার (৯ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগে মারা যাওয়া তিনজনের মধ্যে রয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার সাড়ে তিন বছর বয়সী এক শিশু। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ছাড়া হবিগঞ্জের বানিয়াচং এলাকার ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে। সিলেটের কোম্পানীগঞ্জ এলাকার আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮২৭ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৭১ জন, হবিগঞ্জে ১০৩ জন, মৌলভীবাজারে ১০২ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৫১ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগের উপসর্গ নিয়ে নতুন করে ৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ২৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন হাম রোগী ভর্তি রয়েছেন ২৭১ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ১২১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন, রাগিব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটে ধীরগতি, জানা গেল কারণ

এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি রয়েছেন।

জেলাভিত্তিক মৃত্যুর হিসাব অনুযায়ী, বছরের শুরু থেকে ৯ আগস্ট পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে সিলেটে ৪৪ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৬ জন।

Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

সিলেট হাম আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত ১২৫

Update Time : ০৫:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬