Dhaka ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে ড্রামার আদনান রুশদীর হার্ট অ্যাটাক

বাংলা ফাইভ ব্যান্ডের জনপ্রিয় ড্রামার আদনান রুশদীর ফেসবুক টাইমলাইন কিছুদিন আগেও মুখরিত ছিল স্ত্রী-সন্তানকে নিয়ে গড়া নানা আনন্দঘন মুহূর্তে। তবে হঠাৎ করেই সেই চিত্রে নেমে আসে বিষাদের ছায়া।

একের পর এক পোস্ট দিয়ে তিনি রক্ত ও প্লাটিলেটের আকুল আবেদন জানাতে থাকেন, জানান তার স্ত্রী শিরিন সুলতানার রক্তে প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে যাওয়ার কথা।

ভাগ্যের নির্মম পরিহাসে সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যান শিরিন সুলতানা। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রীর এমন আকস্মিক ও অকাল মৃত্যু মেনে নিতে পারেননি রুশদী, শোকে বিহ্বল হয়ে পড়ে নিজেই হৃদরোগে আক্রান্ত হন।

বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই শোকাচ্ছন্ন দম্পতির চার বছর বয়সী একটি ছোট সন্তান রয়েছে।

সঙ্গীতজগতে আদনান রুশদী এক পরিচিত নাম। দীর্ঘ দিন ধরে তিনি ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের সঙ্গে ড্রামার হিসেবে নিয়মিত কাজ করছেন, মাঝে মাঝেই তাকে ভোকালিস্টের ভূমিকায়ও দেখা গেছে। এছাড়া ‘চিরকুট’সহ দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ব্যান্ডের সঙ্গেও বাজিয়েছেন তিনি।

রুশদী ও তার পরিবারের এই চরম দুর্বিপাকে গভীর শোক প্রকাশ করেছে ব্যান্ড ‘চিরকুট’। এক আবেগঘন ফেসবুক বার্তায় চিরকুট জানায়, ২০০৫-০৬ সালের দিকে রুশদী তাদের ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। চিরকুট পরিবার ও তাদের ভক্তরা রুশদীর দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি এই কঠিন শোক সহ্য করার জন্য তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  অভিযোগ ডিভাইস হ্যাকের -বঙ্গভবনের নামে ই-‌মেইল ব্যবহার করে জামায়াত আমিরের
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে ড্রামার আদনান রুশদীর হার্ট অ্যাটাক

Update Time : ০১:৩১:৫২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

বাংলা ফাইভ ব্যান্ডের জনপ্রিয় ড্রামার আদনান রুশদীর ফেসবুক টাইমলাইন কিছুদিন আগেও মুখরিত ছিল স্ত্রী-সন্তানকে নিয়ে গড়া নানা আনন্দঘন মুহূর্তে। তবে হঠাৎ করেই সেই চিত্রে নেমে আসে বিষাদের ছায়া।

একের পর এক পোস্ট দিয়ে তিনি রক্ত ও প্লাটিলেটের আকুল আবেদন জানাতে থাকেন, জানান তার স্ত্রী শিরিন সুলতানার রক্তে প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে যাওয়ার কথা।

ভাগ্যের নির্মম পরিহাসে সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যান শিরিন সুলতানা। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রীর এমন আকস্মিক ও অকাল মৃত্যু মেনে নিতে পারেননি রুশদী, শোকে বিহ্বল হয়ে পড়ে নিজেই হৃদরোগে আক্রান্ত হন।

বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই শোকাচ্ছন্ন দম্পতির চার বছর বয়সী একটি ছোট সন্তান রয়েছে।

সঙ্গীতজগতে আদনান রুশদী এক পরিচিত নাম। দীর্ঘ দিন ধরে তিনি ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের সঙ্গে ড্রামার হিসেবে নিয়মিত কাজ করছেন, মাঝে মাঝেই তাকে ভোকালিস্টের ভূমিকায়ও দেখা গেছে। এছাড়া ‘চিরকুট’সহ দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ব্যান্ডের সঙ্গেও বাজিয়েছেন তিনি।

রুশদী ও তার পরিবারের এই চরম দুর্বিপাকে গভীর শোক প্রকাশ করেছে ব্যান্ড ‘চিরকুট’। এক আবেগঘন ফেসবুক বার্তায় চিরকুট জানায়, ২০০৫-০৬ সালের দিকে রুশদী তাদের ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। চিরকুট পরিবার ও তাদের ভক্তরা রুশদীর দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি এই কঠিন শোক সহ্য করার জন্য তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  টানা চার দিন বৃদ্ধির পর আজ কমল সোনার দাম, ভরিতে ৯,২১৪ টাকা