Dhaka ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেটে আসছেন হুমায়ুন কবির দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের সিলেটসহ পাঁচ জেলার ডিসি-এসপিকে আইনি নোটিশ সিলেটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিনের অনশন জগন্নাথপুরে যোগ দিয়েই ‘অনুমতি ছাড়া কথা নয়’, বললেন কর্মকর্তা তুলি নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজতে ২ হাজার রুপি ধার, দুর্গম পাহাড়ে বাবার হাহাকার শ্রীমঙ্গলে ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মৌলভীবাজার-৩ এমপি নাসের রহমান

স্পেনে গ্যারেজে ভয়াবহ আগুন, প্রাণ গেল বাংলাদেশি যুবকের

  • desk news
  • Update Time : ০২:৪৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫২৫ Time View

স্পেনের রাজধানী মাদ্রিদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ নামে এক বাংলাদেশি যুবকের করুণ মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির তথ্য অনুযায়ী, ধোঁয়াজনিত বিষক্রিয়া ও শ্বাসনালিতে মারাত্মক দগ্ধ হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় মাদ্রিদের আরগানসুয়েলা জেলার কায়ে কানারিয়াস এলাকার একটি ভবনের নিচতলার গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। গ্যারেজটিতে স্টোররুমের পাশাপাশি বিপুলসংখ্যক ইলেকট্রিক বাইসাইকেল রাখা ছিল।

জরুরি সেবা সংস্থা এমেরহেনসিয়াস মাদ্রিদের তথ্য অনুযায়ী, রাত ৮টার কিছু আগে গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে পৌঁছে তারা গ্যারেজের ভেতরে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়তে দেখেন।

আগুনের তীব্রতা, প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। পাশাপাশি গ্যারেজের জটিল কাঠামোর কারণে দমকলকর্মীদের ভেতরে প্রবেশ করে তল্লাশি চালাতে বেশ বেগ পেতে হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুনের কেন্দ্রস্থলের কাছ থেকে এক যুবককে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন দমকলকর্মীরা। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

সামুর-প্রোটেকসিওন সিভিলের চিকিৎসাকর্মীরা জানান, অতিরিক্ত ধোঁয়া শ্বাস নেওয়ার ফলে বিষক্রিয়া এবং শ্বাসনালিতে মারাত্মক দগ্ধ হওয়ার কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার পরও কয়েক ঘণ্টা ধরে গ্যারেজের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ ও এলাকাটি নিরাপদ করার কাজ চালিয়ে যান দমকলকর্মীরা। আগুন পুনরায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় গ্যারেজে থাকা ইলেকট্রিক বাইসাইকেলগুলোও বাইরে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, নিহত ইউসুফ হাসান আলিফ মাদ্রিদে উবার চালক হিসেবে কাজ করতেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেনি।

এদিকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে স্পেনের ন্যাশনাল পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তে মাদ্রিদ মিউনিসিপাল পুলিশও সহযোগিতা করছে।

আরও পড়ুনঃ  জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ৯৬

ভয়াবহ এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্পেনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা নিহত যুবকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ

স্পেনে গ্যারেজে ভয়াবহ আগুন, প্রাণ গেল বাংলাদেশি যুবকের

Update Time : ০২:৪৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

স্পেনের রাজধানী মাদ্রিদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ নামে এক বাংলাদেশি যুবকের করুণ মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির তথ্য অনুযায়ী, ধোঁয়াজনিত বিষক্রিয়া ও শ্বাসনালিতে মারাত্মক দগ্ধ হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় মাদ্রিদের আরগানসুয়েলা জেলার কায়ে কানারিয়াস এলাকার একটি ভবনের নিচতলার গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। গ্যারেজটিতে স্টোররুমের পাশাপাশি বিপুলসংখ্যক ইলেকট্রিক বাইসাইকেল রাখা ছিল।

জরুরি সেবা সংস্থা এমেরহেনসিয়াস মাদ্রিদের তথ্য অনুযায়ী, রাত ৮টার কিছু আগে গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে পৌঁছে তারা গ্যারেজের ভেতরে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়তে দেখেন।

আগুনের তীব্রতা, প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। পাশাপাশি গ্যারেজের জটিল কাঠামোর কারণে দমকলকর্মীদের ভেতরে প্রবেশ করে তল্লাশি চালাতে বেশ বেগ পেতে হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুনের কেন্দ্রস্থলের কাছ থেকে এক যুবককে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন দমকলকর্মীরা। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

সামুর-প্রোটেকসিওন সিভিলের চিকিৎসাকর্মীরা জানান, অতিরিক্ত ধোঁয়া শ্বাস নেওয়ার ফলে বিষক্রিয়া এবং শ্বাসনালিতে মারাত্মক দগ্ধ হওয়ার কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার পরও কয়েক ঘণ্টা ধরে গ্যারেজের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ ও এলাকাটি নিরাপদ করার কাজ চালিয়ে যান দমকলকর্মীরা। আগুন পুনরায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় গ্যারেজে থাকা ইলেকট্রিক বাইসাইকেলগুলোও বাইরে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, নিহত ইউসুফ হাসান আলিফ মাদ্রিদে উবার চালক হিসেবে কাজ করতেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেনি।

এদিকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে স্পেনের ন্যাশনাল পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তে মাদ্রিদ মিউনিসিপাল পুলিশও সহযোগিতা করছে।

আরও পড়ুনঃ  শিশু নিখোঁজের নাটক সাজিয়ে প্রশাসনকে দিয়ে ড্রেন পরিষ্কার করালেন নারী