Dhaka ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৯ জন

  • Reporter Name
  • Update Time : ১২:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৫০৬ Time View

স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কর্ডোবার আদামুজ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন। দেশটির সিভিল গার্ড জানিয়েছে, এটি গত দশকের মধ্যে স্পেনের সবচেয়ে বড় রেল দুর্ঘটনা।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রিদগামী একটি ট্রেন লাইনের পথচ্যুত হয়ে বিপরীত লাইনে ঢুকে পড়ে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে।

স্পেনের রেল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় প্রায় ৪০০ যাত্রী দুটি ট্রেনে ছিলেন। জরুরি সেবাদানকারী দল ১২২ জনকে চিকিৎসা প্রদান করেছে। আহতদের মধ্যে পাঁচ শিশুসহ ৪৮ জন এখনও হাসপাতালে ভর্তি, এবং গুরুতর আহত ১১ প্রাপ্তবয়স্ক ও এক শিশু আইসিইউতে চিকিৎসাধীন।

রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (গ্রিনিচ সময় ৬টা ৪৫) দুর্ঘটনাটি ঘটেছে। মাদ্রিদগামী মালাগা ট্রেনটি যাত্রা শুরুর প্রায় এক ঘণ্টা পরে সোজা রেলপথে লাইনচ্যুত হয়।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, সব রেল বিশেষজ্ঞরাও এই ঘটনায় অবাক। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে হুয়েলভাগামী ট্রেনটির কয়েকটি বগি পাশের মাটির ঢিবিতে ছিটকে পড়ে। নিহত ও আহতদের অধিকাংশই ছিলেন সামনের বগিতে অবস্থানকারী যাত্রীরা, জানিয়েছেন পরিবহন মন্ত্রী।

আরও পড়ুনঃ  পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৭
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

স্পেনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৯ জন

Update Time : ১২:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কর্ডোবার আদামুজ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন। দেশটির সিভিল গার্ড জানিয়েছে, এটি গত দশকের মধ্যে স্পেনের সবচেয়ে বড় রেল দুর্ঘটনা।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রিদগামী একটি ট্রেন লাইনের পথচ্যুত হয়ে বিপরীত লাইনে ঢুকে পড়ে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে।

স্পেনের রেল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় প্রায় ৪০০ যাত্রী দুটি ট্রেনে ছিলেন। জরুরি সেবাদানকারী দল ১২২ জনকে চিকিৎসা প্রদান করেছে। আহতদের মধ্যে পাঁচ শিশুসহ ৪৮ জন এখনও হাসপাতালে ভর্তি, এবং গুরুতর আহত ১১ প্রাপ্তবয়স্ক ও এক শিশু আইসিইউতে চিকিৎসাধীন।

রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (গ্রিনিচ সময় ৬টা ৪৫) দুর্ঘটনাটি ঘটেছে। মাদ্রিদগামী মালাগা ট্রেনটি যাত্রা শুরুর প্রায় এক ঘণ্টা পরে সোজা রেলপথে লাইনচ্যুত হয়।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, সব রেল বিশেষজ্ঞরাও এই ঘটনায় অবাক। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে হুয়েলভাগামী ট্রেনটির কয়েকটি বগি পাশের মাটির ঢিবিতে ছিটকে পড়ে। নিহত ও আহতদের অধিকাংশই ছিলেন সামনের বগিতে অবস্থানকারী যাত্রীরা, জানিয়েছেন পরিবহন মন্ত্রী।

আরও পড়ুনঃ  ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের