Dhaka ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু!

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে স্বামীর কোদালের এলোপাতাড়ি কোপে নিহত হয়েছেন স্ত্রী। নিহতের নাম নুরহাবা। বুধবার (১৯ আগস্ট) সকাল ৭টার দিকে দোহাজারী সদর উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘাতক স্বামী মো. সলিমকে আটক করে।

জানা গেছে, সলিম ও নুরহাবা দম্পতি চার মাস আগে দোহাজারী সদর উল্লাপাড়ায় ভাড়া বাসা নিয়ে বসবাস করছিলেন। সলিম দোহাজারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাটি কাটাসহ শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো সলিম বুধবার সকালেও কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু কিছুদূর যাওয়ার পর তিনি খবর পান, তাদের পূর্বনির্ধারিত কাজটি হচ্ছে না। তখন সলিম বাসায় ফিরে এসে দেখেন, তার স্ত্রী নুরহাবাও বাসায় তালা লাগিয়ে বাসা থেকে বের হয়ে কোথাও যাচ্ছেন।

এ সময় স্ত্রী কোথায় যাচ্ছেন, তা জিজ্ঞেস করলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে স্বামী সলিম তার হাতে থাকা কোদাল দিয়ে স্ত্রী নুরহাবার মাথায় কোপ দেন। এতে স্ত্রী নুরহাবা গুরুতর আহত হলে স্বামী সলিম তাকে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক স্বামী সলিমকে আটক করে পুলিশ।

নিহত নুরহাবা ও তার স্বামী সলিম দুজনই রোহিঙ্গা নাগরিক। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে দীর্ঘদিন ধরে তারা দোহাজারীতে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

আরও পড়ুনঃ  হোটেলে এসির বিস্ফোরণে শিশুসহ ৯ বাংলাদেশি নিহত
Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু!

Update Time : ০৪:৪৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে স্বামীর কোদালের এলোপাতাড়ি কোপে নিহত হয়েছেন স্ত্রী। নিহতের নাম নুরহাবা। বুধবার (১৯ আগস্ট) সকাল ৭টার দিকে দোহাজারী সদর উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘাতক স্বামী মো. সলিমকে আটক করে।

জানা গেছে, সলিম ও নুরহাবা দম্পতি চার মাস আগে দোহাজারী সদর উল্লাপাড়ায় ভাড়া বাসা নিয়ে বসবাস করছিলেন। সলিম দোহাজারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাটি কাটাসহ শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো সলিম বুধবার সকালেও কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু কিছুদূর যাওয়ার পর তিনি খবর পান, তাদের পূর্বনির্ধারিত কাজটি হচ্ছে না। তখন সলিম বাসায় ফিরে এসে দেখেন, তার স্ত্রী নুরহাবাও বাসায় তালা লাগিয়ে বাসা থেকে বের হয়ে কোথাও যাচ্ছেন।

এ সময় স্ত্রী কোথায় যাচ্ছেন, তা জিজ্ঞেস করলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে স্বামী সলিম তার হাতে থাকা কোদাল দিয়ে স্ত্রী নুরহাবার মাথায় কোপ দেন। এতে স্ত্রী নুরহাবা গুরুতর আহত হলে স্বামী সলিম তাকে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক স্বামী সলিমকে আটক করে পুলিশ।

নিহত নুরহাবা ও তার স্বামী সলিম দুজনই রোহিঙ্গা নাগরিক। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে দীর্ঘদিন ধরে তারা দোহাজারীতে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

আরও পড়ুনঃ  বৃহৎ হাসপাতাল প্রকল্পে চীনা বিনিয়োগ আনতে মাঠে আরিফুল হক চৌধুরী