Dhaka ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত অর্ধেক চিকিৎসক

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৫০৩ Time View

সরকারি হাসপাতালে দায়িত্বরত ডাক্তাররা সঠিক সময় উপস্থিত থাকছেন কিনা তা দেখতে সরাসরি হাসপাতালে ছুটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক ঝটিকা সফরে যান তিনি। এসময় তিনি হাসপাতালটির জরুরি বিভাগ, রোগীরদের ওয়ার্ডসহ ডাক্তারদের চেম্বার পরির্দশন করেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ১ ঘণ্টা অবস্থান নিয়েও হাসপাতালটিতে অর্ধেক চিকিৎসকের উপস্থিতি না পেয়ে দুঃখ প্রকাশ করেন।

জানা যায়, হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী ১৬ জন চিকিৎসকের মধ্যে ৮ জন চিকিৎসকের উপস্থিত পান। রোস্টার অনুযায়ী বেশ কয়েকজন চিকিৎসক ও স্টাফকে কর্মস্থলে না পেয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন তিনি।এর আগে গত ৫ মার্চ স্বাস্থ্যকমপ্লেক্সগুলোতে সঠিক সময় ডাক্তারদের উপস্থিত না থাকার বিষয়ে সংবাদ প্রকাশ হলে তা নজরে আসে মন্ত্রীর। পরে ডাক্তারদের সঠিক সময় হাসপাতালে উপস্থিত থাকার জন্য কঠোর বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী।
 
আজ পরিদর্শনে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আতিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা

আরও পড়ুনঃ  গোয়াইনঘাটে ট্রাকভর্তি অবৈধ কসমেটিকস ও ব্যাটারি জব্দ, গ্রেপ্তার ২
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

হঠাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত অর্ধেক চিকিৎসক

Update Time : ০৪:৫৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬

সরকারি হাসপাতালে দায়িত্বরত ডাক্তাররা সঠিক সময় উপস্থিত থাকছেন কিনা তা দেখতে সরাসরি হাসপাতালে ছুটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক ঝটিকা সফরে যান তিনি। এসময় তিনি হাসপাতালটির জরুরি বিভাগ, রোগীরদের ওয়ার্ডসহ ডাক্তারদের চেম্বার পরির্দশন করেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ১ ঘণ্টা অবস্থান নিয়েও হাসপাতালটিতে অর্ধেক চিকিৎসকের উপস্থিতি না পেয়ে দুঃখ প্রকাশ করেন।

জানা যায়, হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী ১৬ জন চিকিৎসকের মধ্যে ৮ জন চিকিৎসকের উপস্থিত পান। রোস্টার অনুযায়ী বেশ কয়েকজন চিকিৎসক ও স্টাফকে কর্মস্থলে না পেয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন তিনি।এর আগে গত ৫ মার্চ স্বাস্থ্যকমপ্লেক্সগুলোতে সঠিক সময় ডাক্তারদের উপস্থিত না থাকার বিষয়ে সংবাদ প্রকাশ হলে তা নজরে আসে মন্ত্রীর। পরে ডাক্তারদের সঠিক সময় হাসপাতালে উপস্থিত থাকার জন্য কঠোর বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী।
 
আজ পরিদর্শনে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আতিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা

আরও পড়ুনঃ  ঈদুল আজহায় কোন সিনেমার কেমন প্রস্তুতি