Dhaka ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার মধ্যে হত্যা মামলায় দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে পৃথক একটি হত্যাচেষ্টা মামলায় তার জামিন বহাল রাখা হয়েছে।
সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর আগে, গত ২৯ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ ব্যারিস্টার সুমনের করা জামিন আবেদন মঞ্জুর করেন। ওই আদেশে খিলগাঁও থানায় দায়ের হওয়া হত্যা মামলাসহ মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় তাকে জামিন দেওয়া হয়।
পরে হাইকোর্টের ওই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। আবেদনের শুনানি শেষে আদালত খিলগাঁও থানার হত্যা মামলায় জামিন স্থগিত করেন। তবে মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখা হয়।
ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ আদালতের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  জেলের জালে ৫৪ কেজির বিশাল তবল মাছ,বিক্রি হলো কত টাকায়?
Tag :
জনপ্রিয় পোস্ট

হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

Update Time : ০৮:২৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬