Dhaka ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেটে আসছেন হুমায়ুন কবির দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের সিলেটসহ পাঁচ জেলার ডিসি-এসপিকে আইনি নোটিশ সিলেটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিনের অনশন জগন্নাথপুরে যোগ দিয়েই ‘অনুমতি ছাড়া কথা নয়’, বললেন কর্মকর্তা তুলি নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজতে ২ হাজার রুপি ধার, দুর্গম পাহাড়ে বাবার হাহাকার শ্রীমঙ্গলে ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মৌলভীবাজার-৩ এমপি নাসের রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২২৮; সিলেটে ভর্তি ১১৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২২৮ শিশু।

রোববার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে, সিলেট বিভাগেও হামের পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৪ জন সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন, নর্থ ইস্ট হাসপাতালে একজন, মৌলভীবাজার সদর হাসপাতালে আটজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৬ জন এবং জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন রয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩২৫ জন। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫ জন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০ জনের এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৩৩ জনের।

জেলাভিত্তিক হিসাবে, এ পর্যন্ত সিলেটে ৫৫, হবিগঞ্জে ১৮, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর দিক থেকে সুনামগঞ্জেই সংখ্যা সবচেয়ে বেশি।

সিলেটে হামের বিস্তার অব্যাহত থাকায় শিশুদের মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যসেবা ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগের নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ভাগ্য বদলের আশায় অবৈধভাবে ইউরোপযাত্রা, প্রাণ গেলো ১১ বাংলাদেশির
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২২৮; সিলেটে ভর্তি ১১৪

Update Time : ০৫:০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২২৮ শিশু।

রোববার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে, সিলেট বিভাগেও হামের পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৪ জন সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন, নর্থ ইস্ট হাসপাতালে একজন, মৌলভীবাজার সদর হাসপাতালে আটজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৬ জন এবং জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন রয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩২৫ জন। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫ জন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০ জনের এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৩৩ জনের।

জেলাভিত্তিক হিসাবে, এ পর্যন্ত সিলেটে ৫৫, হবিগঞ্জে ১৮, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর দিক থেকে সুনামগঞ্জেই সংখ্যা সবচেয়ে বেশি।

সিলেটে হামের বিস্তার অব্যাহত থাকায় শিশুদের মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যসেবা ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগের নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের