Dhaka ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

হাসান মার্কেটের স্থলে আধুনিক সুপার মার্কেট, থাকছে যেসব সুবিধা

সিলেট মহানগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারে ঐতিহ্যবাহী হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সুপার মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত মার্কেটে আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ আধুনিক বিভিন্ন সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে হাসান মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ উদ্যোগের কথা জানান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিসিক প্রশাসক বলেন, হাসান মার্কেট সিলেট নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাণকেন্দ্রীয় এলাকায় অবস্থিত। সময়ের চাহিদা বিবেচনায় ঐতিহ্যবাহী এই মার্কেটের স্থলে আধুনিক একটি সুপার মার্কেট নির্মাণ করা প্রয়োজন।

তিনি বলেন, জায়গাটি গুরুত্বপূর্ণ হওয়ায় নতুন মার্কেট নির্মাণের ক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিষয়গুলো বিশেষভাবে বিবেচনা করতে হবে। সার্বিক বিষয় পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রস্তাবিত মার্কেটে আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। একই সঙ্গে বর্তমানে যারা হাসান মার্কেটে ব্যবসা করছেন, তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকেও সিটি করপোরেশন গুরুত্ব দেবে।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা মার্কেটের ভবিষ্যৎ উন্নয়ন ও নির্মাণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রইছ আলী। সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের সঞ্চালনায় সভায় সমিতির উপদেষ্টা মোহাম্মদ আলী আকিক, আজমল হোসেন চৌধুরী, সহসভাপতি আক্তার হোসেন সোহেল, সহসাধারণ সম্পাদক মো. সাহেদ বকস্, আজিজুল মকসুদ তালহা, কোষাধ্যক্ষ জাবেদ আহমদসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ৯৬
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

হাসান মার্কেটের স্থলে আধুনিক সুপার মার্কেট, থাকছে যেসব সুবিধা

Update Time : ০৮:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

সিলেট মহানগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারে ঐতিহ্যবাহী হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সুপার মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত মার্কেটে আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ আধুনিক বিভিন্ন সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে হাসান মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ উদ্যোগের কথা জানান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিসিক প্রশাসক বলেন, হাসান মার্কেট সিলেট নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাণকেন্দ্রীয় এলাকায় অবস্থিত। সময়ের চাহিদা বিবেচনায় ঐতিহ্যবাহী এই মার্কেটের স্থলে আধুনিক একটি সুপার মার্কেট নির্মাণ করা প্রয়োজন।

তিনি বলেন, জায়গাটি গুরুত্বপূর্ণ হওয়ায় নতুন মার্কেট নির্মাণের ক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিষয়গুলো বিশেষভাবে বিবেচনা করতে হবে। সার্বিক বিষয় পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রস্তাবিত মার্কেটে আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। একই সঙ্গে বর্তমানে যারা হাসান মার্কেটে ব্যবসা করছেন, তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকেও সিটি করপোরেশন গুরুত্ব দেবে।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা মার্কেটের ভবিষ্যৎ উন্নয়ন ও নির্মাণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রইছ আলী। সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের সঞ্চালনায় সভায় সমিতির উপদেষ্টা মোহাম্মদ আলী আকিক, আজমল হোসেন চৌধুরী, সহসভাপতি আক্তার হোসেন সোহেল, সহসাধারণ সম্পাদক মো. সাহেদ বকস্, আজিজুল মকসুদ তালহা, কোষাধ্যক্ষ জাবেদ আহমদসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  লাইফ সাপোর্টে থাকা ছেলের জন্য সবার কাছে দোয়া চাইলেন যুবদল নেতা