Dhaka ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেটে আসছেন হুমায়ুন কবির দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের সিলেটসহ পাঁচ জেলার ডিসি-এসপিকে আইনি নোটিশ সিলেটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিনের অনশন জগন্নাথপুরে যোগ দিয়েই ‘অনুমতি ছাড়া কথা নয়’, বললেন কর্মকর্তা তুলি নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজতে ২ হাজার রুপি ধার, দুর্গম পাহাড়ে বাবার হাহাকার শ্রীমঙ্গলে ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মৌলভীবাজার-৩ এমপি নাসের রহমান

১২ জন শিক্ষক মিলেও একমাত্র পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি

কুমিল্লার নাঙ্গলকোটে ১২ জন শিক্ষক কর্মরত থাকার পরও এক শিক্ষার্থীকে দাখিল পরীক্ষায় পাস করাতে পারেনি একটি মাদ্রাসা। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়টি সামনে এসেছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে জানা যায়, উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের দাসনাইপাড়া ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে এবার দুজন শিক্ষার্থীর দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ করা হয়েছিল। তবে পরীক্ষায় অংশ নেয় মাত্র একজন। শেষ পর্যন্ত ওই শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছে।

অর্থাৎ, ১২ জন শিক্ষক কর্মরত থাকার পরও মাদ্রাসাটির একমাত্র পরীক্ষার্থীকে পাস করাতে পারেনি প্রতিষ্ঠানটি। এ ঘটনায় শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

দাসনাইপাড়া ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. একরামুল হক বলেন, ‘মাদ্রাসা থেকে দুইজন শিক্ষার্থীর দাখিল পরীক্ষার ফরম পূরণ করা হয়েছিল। তবে পরীক্ষায় অংশ নেয় একজন। সেও ফেল করেছে।’

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস বলেন, মাদ্রাসাটির শিক্ষকদের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ১১ শিক্ষক, ১১ পরীক্ষার্থী—পাস করা একমাত্র শিক্ষার্থীর নামও জানেন না প্রধান শিক্ষক
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ

১২ জন শিক্ষক মিলেও একমাত্র পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি

Update Time : ০১:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোটে ১২ জন শিক্ষক কর্মরত থাকার পরও এক শিক্ষার্থীকে দাখিল পরীক্ষায় পাস করাতে পারেনি একটি মাদ্রাসা। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়টি সামনে এসেছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে জানা যায়, উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের দাসনাইপাড়া ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে এবার দুজন শিক্ষার্থীর দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ করা হয়েছিল। তবে পরীক্ষায় অংশ নেয় মাত্র একজন। শেষ পর্যন্ত ওই শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছে।

অর্থাৎ, ১২ জন শিক্ষক কর্মরত থাকার পরও মাদ্রাসাটির একমাত্র পরীক্ষার্থীকে পাস করাতে পারেনি প্রতিষ্ঠানটি। এ ঘটনায় শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

দাসনাইপাড়া ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. একরামুল হক বলেন, ‘মাদ্রাসা থেকে দুইজন শিক্ষার্থীর দাখিল পরীক্ষার ফরম পূরণ করা হয়েছিল। তবে পরীক্ষায় অংশ নেয় একজন। সেও ফেল করেছে।’

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস বলেন, মাদ্রাসাটির শিক্ষকদের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সিলেটে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, ফল বিপর্যয়ের কারণ সিসি ক্যামেরা?