Dhaka ০২:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ বছরের কিশোরীকে বিয়ে করে কারাগারে বর

  • Reporter Name
  • Update Time : ০১:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫০৭ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৩ বছরের কিশোরীকে বিয়ে করার অপরাধে বরকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী গ্রামে এ ঘটনা ঘটে।ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বারাইগাতী এলাকার হিরন্ময় চৌধুরীর ছেলে জয় চৌধুরীর সাথে টুঙ্গিপাড়ার নবুখালী গ্রামের এক কিশোরীর বিয়ে ঠিক হয়। সোমবার রাতে নবুখালী গ্রামে বিয়ের অনুষ্ঠান হয়। তখন এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সেখানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে বাল্য বিবাহের অপরাধে বরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, কনের কাগজপত্র যাচাই-বাছাই করে বয়স ১৩ বছর দেখা যায়। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে বরকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মেয়েকে তার পরিবারের জিম্মায় রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  সালুটিকর-গোয়াইনঘাট সড়কে ডাকাত দলের তাণ্ডব: অল্পের জন্য রক্ষা পেলেন ব্যবসায়ী ও যাত্রীরা
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

১৩ বছরের কিশোরীকে বিয়ে করে কারাগারে বর

Update Time : ০১:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৩ বছরের কিশোরীকে বিয়ে করার অপরাধে বরকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী গ্রামে এ ঘটনা ঘটে।ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বারাইগাতী এলাকার হিরন্ময় চৌধুরীর ছেলে জয় চৌধুরীর সাথে টুঙ্গিপাড়ার নবুখালী গ্রামের এক কিশোরীর বিয়ে ঠিক হয়। সোমবার রাতে নবুখালী গ্রামে বিয়ের অনুষ্ঠান হয়। তখন এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সেখানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে বাল্য বিবাহের অপরাধে বরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, কনের কাগজপত্র যাচাই-বাছাই করে বয়স ১৩ বছর দেখা যায়। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে বরকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মেয়েকে তার পরিবারের জিম্মায় রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  ৫ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম , ইতিহাসে প্রথম