Dhaka ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

৩৬ বছরেই না ফেরার দেশে ‘হিরোজ’ অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের

টেলিভিশন সিরিজ ‘হিরোজ’ ও ‘ন্যাশভিল’-এ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। রবিবার রাতে হেইডেনের প্রতিনিধির বরাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দ্য গার্ডিয়ান। এর আগে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজও তার মৃত্যুর খবর প্রকাশ করে। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।
এক বিবৃতিতে হেইডেনের বাবা স্কিপ প্যানেটিয়ের বলেন, ‘আমাদের প্রিয় হেইডেনের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন অসাধারণ এক আলোকবর্তিকা। যারা তাকে চিনতেন এবং পর্দায় দেখেছেন, তাদের সবার জীবনে তিনি অপরিসীম ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দিয়েছেন।’ পরিবারের এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও জানান তিনি।

১৯৮৯ সালে জন্ম নেওয়া হেইডেন মাত্র ১১ মাস বয়সেই অভিনয় শুরু করেন। একটি খেলনার বিজ্ঞাপনে শিশুশিল্পী হিসেবে তাকে প্রথম দেখা যায়। নয় বছর বয়সে অ্যানিমেটেড চলচ্চিত্র ‘এ বাগস লাইফ’-এ ডট চরিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

২০০০ সালে ‘রিমেম্বার দ্য টাইটানস’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০০৪ সালে ডিজনি চ্যানেলের ‘টাইগার ক্রুজ’-এ বিল পুলম্যানের চরিত্রের মেয়ের ভূমিকায় প্রথমবার প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান।

আরও পড়ুনঃ  বাঁশ-সুপারি গাছের সাঁকো ফিতা কেটে উদ্বোধন করে আলোচনায় বিএনপি নেতা
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

৩৬ বছরেই না ফেরার দেশে ‘হিরোজ’ অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের

Update Time : ১২:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

টেলিভিশন সিরিজ ‘হিরোজ’ ও ‘ন্যাশভিল’-এ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। রবিবার রাতে হেইডেনের প্রতিনিধির বরাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দ্য গার্ডিয়ান। এর আগে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজও তার মৃত্যুর খবর প্রকাশ করে। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।
এক বিবৃতিতে হেইডেনের বাবা স্কিপ প্যানেটিয়ের বলেন, ‘আমাদের প্রিয় হেইডেনের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন অসাধারণ এক আলোকবর্তিকা। যারা তাকে চিনতেন এবং পর্দায় দেখেছেন, তাদের সবার জীবনে তিনি অপরিসীম ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দিয়েছেন।’ পরিবারের এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও জানান তিনি।

১৯৮৯ সালে জন্ম নেওয়া হেইডেন মাত্র ১১ মাস বয়সেই অভিনয় শুরু করেন। একটি খেলনার বিজ্ঞাপনে শিশুশিল্পী হিসেবে তাকে প্রথম দেখা যায়। নয় বছর বয়সে অ্যানিমেটেড চলচ্চিত্র ‘এ বাগস লাইফ’-এ ডট চরিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

২০০০ সালে ‘রিমেম্বার দ্য টাইটানস’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০০৪ সালে ডিজনি চ্যানেলের ‘টাইগার ক্রুজ’-এ বিল পুলম্যানের চরিত্রের মেয়ের ভূমিকায় প্রথমবার প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান।

আরও পড়ুনঃ  ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে ভাইরাল, গ্রেপ্তার ‘মিজান’