Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে পুসাগ ট্যালেন্ট হান্ট, বৃত্তি পেল ৪০ জন

  • Reporter Name
  • Update Time : ১১:২৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫০৮ Time View

সিলেটের গোয়াইনঘাট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট–২০২৫’ মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলাইমান আলী হলে এ আয়োজন সম্পন্ন হয়।
সংগঠন সূত্রে জানা যায়, পুসাগ ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম ও নবম শ্রেণির প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে সপ্তম শ্রেণি থেকে ২০ জন এবং নবম শ্রেণি থেকে ২০ জনসহ মোট ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। দুই শ্রেণি মিলিয়ে ১০ জনকে ট্যালেন্টপুল এবং বাকি ৩০ জনকে জেনারেল ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হয়।
এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেছে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান (ইউএসএ) এবং সংগঠনের উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীরা।
সংগঠনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী রুবেল আহমেদ রাহীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী ফলিক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. তাজ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির আইপিই বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুস সামাদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, সোনালী ব্যাংক পিএলসি শাবিপ্রবি শাখার ব্যবস্থাপক ফারুক আহমদ, পূবালী ব্যাংক পিএলসি কোম্পানীগঞ্জ শাখার সিনিয়র অফিসার ও অপারেশন ম্যানেজার নাজমুল হক চৌধুরী, শাবিপ্রবির ইংরেজি বিভাগের প্রভাষক আবু ইউসুফ, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন, ছাতক ঝিগলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো. আয়াত উল্লাহ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর কামরান আহমদ, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুনুর রশিদ, সিলেট সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ সিরাজ উদ্দিন, ইঞ্জিনিয়ার সম্রাট তারেক আহমদসহ পুসাগের সাবেক সভাপতি সদর উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রুবেল আহমেদ রাহী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবম শ্রেণির ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মাসুদ আহমেদ রিফাত বলেন, শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. তাজ উদ্দিন আহমেদ বলেন, ছাত্রজীবনই নিজেকে গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়কে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ) গোয়াইনঘাট উপজেলার শিক্ষার্থীদের একটি সংগঠন, যা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত হয়। সংগঠনটি শিক্ষা সহায়তা, মেধা বিকাশ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

আরও পড়ুনঃ  বিসিআইসির ৯ম ও ১০ম গ্রেডে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ১০২
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে পুসাগ ট্যালেন্ট হান্ট, বৃত্তি পেল ৪০ জন

Update Time : ১১:২৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

আরও পড়ুনঃ  আরিফুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন