Dhaka ০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের দুই তরুণী

উচ্চশিক্ষা অর্জনের জন্য প্রায় ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেয়েছেন সিলেটের দুই তরুণী। তারা হলেন সিলেট নগরীর খারপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার মেয়ে সুহানা আক্তার এবং জকিগঞ্জের আটগ্রাম-চারিগ্রাম এলাকার বাসিন্দা সাব্বির আহমদের মেয়ে নাফিসা সাব্বির চৌধুরী। একই স্কলারশিপ পেয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

জানা গেছে, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW) থেকে চার বছর মেয়াদি গ্র্যাজুয়েশন সম্পন্নের জন্য তারা প্রায় ৭৪ লাখ টাকা (৬০ হাজার মার্কিন ডলার) মূল্যের বৃত্তি পেয়েছেন।

সুহানার এ অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্কলারশিপ অর্জন করে সুহানা পরিবারের মুখ উজ্জ্বল করেছেন বলে জানান তার ভাই সুজন আহমদ। তার এই সাফল্য সিলেটের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, নাফিসার স্কলারশিপ পাওয়ার খবরে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যেও আনন্দের আমেজ বিরাজ করছে। স্বজন ও স্থানীয়রা বলছেন, নাফিসার এই অর্জন শুধু পরিবারের জন্য গর্বের নয়, জকিগঞ্জের শিক্ষার্থী ও তরুণদের জন্যও অনুপ্রেরণার। তারা আশা করছেন, ভবিষ্যতে নাফিসা তার মেধা ও যোগ্যতার মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করবেন এবং দেশ ও এলাকার জন্য সম্মান বয়ে আনবেন।

আরও পড়ুনঃ  ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল শনিবার শুরু
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের দুই তরুণী

Update Time : ১১:১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

উচ্চশিক্ষা অর্জনের জন্য প্রায় ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেয়েছেন সিলেটের দুই তরুণী। তারা হলেন সিলেট নগরীর খারপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার মেয়ে সুহানা আক্তার এবং জকিগঞ্জের আটগ্রাম-চারিগ্রাম এলাকার বাসিন্দা সাব্বির আহমদের মেয়ে নাফিসা সাব্বির চৌধুরী। একই স্কলারশিপ পেয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

জানা গেছে, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW) থেকে চার বছর মেয়াদি গ্র্যাজুয়েশন সম্পন্নের জন্য তারা প্রায় ৭৪ লাখ টাকা (৬০ হাজার মার্কিন ডলার) মূল্যের বৃত্তি পেয়েছেন।

সুহানার এ অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্কলারশিপ অর্জন করে সুহানা পরিবারের মুখ উজ্জ্বল করেছেন বলে জানান তার ভাই সুজন আহমদ। তার এই সাফল্য সিলেটের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, নাফিসার স্কলারশিপ পাওয়ার খবরে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যেও আনন্দের আমেজ বিরাজ করছে। স্বজন ও স্থানীয়রা বলছেন, নাফিসার এই অর্জন শুধু পরিবারের জন্য গর্বের নয়, জকিগঞ্জের শিক্ষার্থী ও তরুণদের জন্যও অনুপ্রেরণার। তারা আশা করছেন, ভবিষ্যতে নাফিসা তার মেধা ও যোগ্যতার মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করবেন এবং দেশ ও এলাকার জন্য সম্মান বয়ে আনবেন।

আরও পড়ুনঃ  ১১ বছর পর পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি