
বিনোদন ডেস্ক:
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।
পোস্টে সাদিয়া আয়মান লিখেছেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত দুঃখজনক। তার মতো একজন ব্যক্তির সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
দেশে চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী তার পোস্টে আরও লেখেন, ‘এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে।’
পরে ওই পোস্টের মন্তব্যের ঘরেও কয়েকজনের বক্তব্যের জবাব দেন সাদিয়া আয়মান।
তার পোস্ট প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। অনেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রতিবাদ জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।