
শনিবার (২৬ সেপ্টেম্বব) দিবাগত রাতেও দাবি আদায়ে বিক্ষোভ করেন চুয়েট শিক্ষার্থীরা।
ফলে বন্ধ সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।এদিকে আজ চুয়েটের প্রধান ফটকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচীর পাশাপাশি দুপুরে পথনাট্যসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। সদ্য সাবেক অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালের দাবী না মানা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে না বলেও জানান ।গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা।