
মোঃ আলী আফসান চৌধুরী
নিজস্ব প্রতিবেদক।
ঢাকা, ৬ অক্টোবর:
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতা সিদ্দিকী উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সিলেট জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও ঐক্য জোরদার করে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়েও মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতারা দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে দলের সাংগঠনিক নির্দেশনা অনুসরণ করে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।
সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ আরও জোরদার করার পাশাপাশি সিলেটের তৃণমূল পর্যায়ে যুবদলের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।