
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গ্রিন রোডের প্রবেশমুখে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হঠাৎ করে দুই পক্ষের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সায়েন্সল্যাব মোড়সংলগ্ন এলাকায় যান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়।
সংঘর্ষের কারণে আশপাশের কয়েকটি সড়কে যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
তাৎক্ষণিকভাবে সংঘর্ষের সূত্রপাতের কারণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।
ঘটনার বিস্তারিত এবং দুই পক্ষের বক্তব্য জানা গেলে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে।