প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৬, ২:২৯ পি.এম
বাড়ির পাশের বাগানে গাঁজা গাছ, ডিবির হাতে আটক ৫৫ বছরের ব্যক্তি
গোপালগঞ্জে গাঁজা সেবন ও গাঁজা গাছ রোপণের অভিযোগে মো. ইমামুল হক সিকদার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২২ আগস্ট) ভোরে সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা তেতুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি নয়ন চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইমামুল হক সিকদারের বাড়িতে অভিযান চালায় ডিবির একটি দল। অভিযানে তাকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের একটি বাগানে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ওই বাগান থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা গাছগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
পুলিশের প্রাথমিক ধারণা, ইমামুল হক সিকদার নিজে গাঁজা সেবনের উদ্দেশ্যে গাছ দুটি রোপণ করেছিলেন। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে আরও নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।