
স্বাস্থ্য বিভাগের এক প্রতিবেদনে উঠে এসেছে, সারা দেশে ১ হাজার ২৮৫টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ঢাকা বিভাগে।
প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ৪১৫টি। এরপর রয়েছে ময়মনসিংহ বিভাগে ২৫২টি এবং চট্টগ্রাম বিভাগে ২৪০টি।
এ ছাড়া রংপুর বিভাগে ১১১টি, খুলনায় ১৫৬টি, রাজশাহীতে ৫৫টি, বরিশালে ৪৮টি এবং সিলেট বিভাগে ৮টি অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ও নিবন্ধন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। অবৈধভাবে পরিচালিত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্বাস্থ্যসেবা নিতে গিয়ে যাতে সাধারণ মানুষ অননুমোদিত প্রতিষ্ঠানের প্রতারণা বা ঝুঁকির শিকার না হন, সে জন্য অনুমোদিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেই চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।