
সোমবার (২৪ আগস্ট) বিকেলে হাসান মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মার্কেটের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সিসিক প্রশাসক বলেন, হাসান মার্কেট সিলেট নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাণকেন্দ্রিক এলাকায় অবস্থিত। তাই বর্তমান মার্কেটের স্থলে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সুপার মার্কেট নির্মাণ করা প্রয়োজন।
তিনি বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে নতুন মার্কেট নির্মাণের আগে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সার্বিক বিষয় পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’
নতুন মার্কেটে আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ আধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে যারা এখানে ব্যবসা করছেন, তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকেও সিটি কর্পোরেশন বিশেষভাবে নজর রাখবে।’
মতবিনিময় সভায় ব্যবসায়ীরা হাসান মার্কেটের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রইছ আলী। সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ আলী আকিক, আজমল হোসেন চৌধুরী, সহসভাপতি আক্তার হোসেন সোহেল, সহসাধারণ সম্পাদক মো. সাহেদ বকস্, আজিজুল মকসুদ তালহা, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য মো. নুরুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, মো. আব্দুল রহিম, সাদ্দাম হোসেন মিলন, বিজয় দাস সানি, সমিতির সদস্য মীর মোহাম্মদ জাকারিয়া, নিটু দেব, শাহজাহান আহমদ, আবু হানিফ, সবুজ আহমদ, আব্দুল্লাহ আহমদ খোকন, এরশাদ আলম, কাউসার আহমদ এবং অফিস সহকারী সালমান হোসেন ইমনসহ অনেকে।