প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ৭:০৬ পি.এম
৩৫ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স: মিলল ৮৮ লাখ টাকা ও বিপুল বৈদেশিক মুদ্রা

৩৫ দিন পর খোলা হযরত শাহজালাল (র.) মাজারের দানবাক্স ও ডেকচি থেকে মোট ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে।
শনিবার দিনভর গণনা শেষে মাজার কর্তৃপক্ষ এই তথ্য জানায়। নগদ টাকার পাশাপাশি দানবাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও চিঠিপত্র পাওয়া গেছে।
প্রাপ্ত বৈদেশিক মুদ্রার তালিকা:
- ভারতীয় রুপি: ৭ হাজার ৬৪৭
- ওমানি রিয়াল: ১৩.৫০
- সৌদি রিয়াল: ৯৩
- সংযুক্ত আরব আমিরাতের দিরহাম: ৬৫
- বাহরাইনি দিনার: ১০০
- কাতারি রিয়াল: ১৭
- ব্রিটিশ পাউন্ড: ১৪
- মার্কিন ডলার: ২৯
- ইউরো: ৭ ইউরো ৩৩ সেন্ট
- মালয়েশিয়ান রিঙ্গিত: ১১
- থাই বাত: ২০
- মালদ্বীপের রুফিয়া: ১৫
- হংকং ডলার: ১০
- ব্রুনাই ডলার: ১
- নেপালি রুপি: ৫৫
- পাকিস্তানি রুপি: ১০০
- রুশ রুবল: ৫০
- শ্রীলঙ্কান রুপি: ৫০০
দানকৃত গবাদিপশুর বণ্টন:
- গরু: দান হিসেবে পাওয়া ৭টি গরুর মধ্যে ৪টি লঙ্গরখানায় জবাই করা হয় এবং বাকি ৩টি খাদিমদের দেওয়া হয়।
- ছাগল: ৩১০টি ছাগলের মধ্যে ২১০টি লঙ্গরখানায় এবং ২৭টি শিন্নির জন্য জবাই করা হয়। অবশিষ্ট ৪৮টি ছাগল খাদিমদের মাঝে বণ্টন করা হয়।
Copyright © 2026 এবিসি টিভি ২৪. All rights reserved.