Dhaka ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হাসান মার্কেটের স্থলে আধুনিক সুপার মার্কেট, থাকছে যেসব সুবিধা সিলেটের পুরাতন জেল ভেঙে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন পার্ক: বাণিজ্যমন্ত্রী পটুয়াখালী ভার্সিটিতে, সিরাতুন্নবী (সা:) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৩৪০০ চুমু দিয়ে বয়ফ্রেন্ডের গাড়ি সাজালেন তরুণী, অতঃপর… মেঘনা আলমের ফেসবুক স্ট্যাটাস ঘিরে ফের আলোচনা সিউকের আওতায় গোলাপগঞ্জ ও বিশ্বনাথ না রাখার আহ্বান দুই এমপির সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৪৫ বাসের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, মরদেহ সড়কে ফেলে পালালেন সফরসঙ্গীরা চীনের জে-১০সিই ফাইটার বিমান কেনার আলোচনা চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র তীব্র শীতকালীনে , ১০ জন নিহত

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৫২৪ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বিপুলসংখ্যক আশ্রয়হীন মানুষের বসবাস রয়েছে। শহরের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, সেখানে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের মৃত্যু তীব্র শীতের প্রভাবে হয়েছে কি না—সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, টেক্সাস অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। লুইজিয়ানার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অতিরিক্ত ঠান্ডাজনিত হাইপোথার্মিয়ায় সেখানে দুজনের প্রাণ গেছে।

বিদ্যুৎ বিভ্রাট সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার রাত পর্যন্ত সারা দেশে ৮ লাখ ৪০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎ সংযোগহীন ছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। টেনেসি অঙ্গরাজ্যে বরফ জমে বিদ্যুৎ লাইনের ক্ষতি হওয়ায় ৩ লাখের বেশি আবাসিক ও ব্যবসায়িক গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই পরিস্থিতিতে লুইজিয়ানা, মিসিসিপি ও জর্জিয়াতেও কয়েক লাখ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

স্মরণকালের অন্যতম ভয়ংকর শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত বিভিন্ন অঞ্চলে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাওয়ায় নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ঝড়ের কারণে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট, আর ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

আর্কটিক অঞ্চল থেকে আসা হিমেল বায়ুপ্রবাহের প্রভাবে আগামী কয়েক দিন তাপমাত্রা আরও ঝুঁকিপূর্ণ মাত্রায় নামতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত একই ধরনের বৈরী আবহাওয়া বজায় থাকতে পারে।

টেক্সাস থেকে শুরু করে নর্থ ক্যারোলাইনা ও নিউইয়র্ক পর্যন্ত একাধিক অঙ্গরাজ্যের প্রশাসন বিপজ্জনক পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে জনগণকে ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়েছে। টেক্সাসের জরুরি ব্যবস্থাপনা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, ‘চরম প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হবেন না।’

এদিকে স্থানীয় সময় রোববার ঝড়টি উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়ে ফিলাডেলফিয়া, নিউইয়র্ক ও বোস্টনের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে তীব্র তুষারপাত ও শিলাবৃষ্টি ঘটায়। পরিস্থিতির অবনতি হওয়ায় অন্তত ২০টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ  হামলা করে আমাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে সরানো যাবে না
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

হাসান মার্কেটের স্থলে আধুনিক সুপার মার্কেট, থাকছে যেসব সুবিধা

ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র তীব্র শীতকালীনে , ১০ জন নিহত

Update Time : ০৩:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বিপুলসংখ্যক আশ্রয়হীন মানুষের বসবাস রয়েছে। শহরের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, সেখানে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের মৃত্যু তীব্র শীতের প্রভাবে হয়েছে কি না—সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, টেক্সাস অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। লুইজিয়ানার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অতিরিক্ত ঠান্ডাজনিত হাইপোথার্মিয়ায় সেখানে দুজনের প্রাণ গেছে।

বিদ্যুৎ বিভ্রাট সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার রাত পর্যন্ত সারা দেশে ৮ লাখ ৪০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎ সংযোগহীন ছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। টেনেসি অঙ্গরাজ্যে বরফ জমে বিদ্যুৎ লাইনের ক্ষতি হওয়ায় ৩ লাখের বেশি আবাসিক ও ব্যবসায়িক গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই পরিস্থিতিতে লুইজিয়ানা, মিসিসিপি ও জর্জিয়াতেও কয়েক লাখ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

স্মরণকালের অন্যতম ভয়ংকর শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত বিভিন্ন অঞ্চলে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাওয়ায় নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ঝড়ের কারণে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট, আর ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

আর্কটিক অঞ্চল থেকে আসা হিমেল বায়ুপ্রবাহের প্রভাবে আগামী কয়েক দিন তাপমাত্রা আরও ঝুঁকিপূর্ণ মাত্রায় নামতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত একই ধরনের বৈরী আবহাওয়া বজায় থাকতে পারে।

টেক্সাস থেকে শুরু করে নর্থ ক্যারোলাইনা ও নিউইয়র্ক পর্যন্ত একাধিক অঙ্গরাজ্যের প্রশাসন বিপজ্জনক পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে জনগণকে ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়েছে। টেক্সাসের জরুরি ব্যবস্থাপনা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, ‘চরম প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হবেন না।’

এদিকে স্থানীয় সময় রোববার ঝড়টি উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়ে ফিলাডেলফিয়া, নিউইয়র্ক ও বোস্টনের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে তীব্র তুষারপাত ও শিলাবৃষ্টি ঘটায়। পরিস্থিতির অবনতি হওয়ায় অন্তত ২০টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইরানে যৌথ হামলা: চীন-রাশিয়া কেন ‘সাইডলাইনে’