জলঢাকায় বিলবোর্ড লাগানো নিয়ে উত্তেজনা, পুলিশ মোতায়েন

নীলফামারীর জলঢাকায় নির্বাচনী বিলবোর্ড লাগানো নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার পৌর শহরের আবু সাঈদ চত্বরে এ ঘটনা ঘটে। জানা যায়, শহরের আবু সাঈদ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েকটি বিলবোর্ড লাগানো ছিল।রাত ৮টার দিকে বিএনপির সমর্থকরা প্রার্থীর কয়েকটি বিলবোর্ড নিয়ে […]

একটি দল লন্ডন-আমেরিকা থেকে ঘুরতে আসা অতিথি পাখিদের মনোনয়ন দিয়েছে: আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, শীতকালে যেমন অতিথি পাখিরা সুন্দর সুন্দর জায়গায় আসে, ঠিক তেমনি একটি দল লন্ডন ও আমেরিকা থেকে আসা ‘অতিথি পাখি’দের মনোনয়ন দিয়েছে। কিন্তু শীত শেষে গ্রীষ্ম এলে যেভাবে অতিথি পাখিরা উড়ে যায়, নির্বাচনে জয়ী না হলে বিদেশি পাসপোর্টধারীরাও ঠিক সেভাবেই […]

বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান-নির্বাচন করতে পারবেন না

আসন্ন সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি মো জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে মুন্সীর পক্ষে ছিলেন জ্যৈষ্ঠ […]

৫৫ শতাংশের বেশি ভোট পড়বে নির্বাচনে , আশা পররাষ্ট্র উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোটার উপস্থিতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ রোববার রাজধানীর একটি হোটেলে নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এমআরডিআইয়ের সহযোগিতায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) সদস্যদের জন্য দুই দিনব্যাপী এ নির্বাচনবিষয়ক […]

অভিযোগ ডিভাইস হ্যাকের -বঙ্গভবনের নামে ই-‌মেইল ব্যবহার করে জামায়াত আমিরের

এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মামলার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে দলটি। রোববার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সেখানে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী সিরাজুল ইসলাম তথ্যচিত্র উপস্থাপন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। […]

জামায়াতের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে

শনিবার রাতে রাজধানীর গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ভোটের প্রচারে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতকে ইঙ্গিত করে ‘গুপ্ত’ বলে খোঁচা দিচ্ছেন এবং আওয়ামী লীগ আমলে জামায়াত আন্দোলনে ছিল না—এমন দাবি করছেন। এর জবাবে জামায়াত আমির বলেন, শেখ হাসিনার শাসনামলে […]

ইসির সামনে মানববন্ধন: ভাতা-নিরাপত্তার দাবি পর্যবেক্ষকদের

ভাতা ও নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছে ইলেকশন অবজারভার সোসাইটি (ইওএস)। আজ রোববার দুপুর ২টায় এ কর্মসূচি শুরু হয়। ইওএসের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আমিনের নেতৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নির্বাচন পর্যবেক্ষকদের যাতায়াত ও খাবার ভাতা প্রদান এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। সংগঠনটির […]

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, ড. ইউনূসের তত্ত্বের বিপরীতে

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিসরে ‘থ্রি জিরো’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—এই ধারণা তুলে ধরেছেন। তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর জাতীয় পর্যায়ে এই তিনটি লক্ষ্য বাস্তবায়নে সরকার কী ধরনের উদ্যোগ নিয়েছে, তা জানার পূর্ণ অধিকার জনগণের রয়েছে। […]

৫ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম , ইতিহাসে প্রথম

ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর প্রতি আউন্সে ৫ হাজার মার্কিন ডলার অতিক্রম করেছে। গত এক বছরে মূল্যবান ধাতুটি প্রায় ৬০ শতাংশেরও বেশি দামে বেড়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার ডলারের মান দুর্বল হয়ে পড়ায় স্বর্ণের মূল্য বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৮৮.৫২ ডলারে পৌঁছায়। এর আগে গত শুক্রবার রুপার দর ১০০ ডলার ছাড়িয়ে […]

চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে-নীলফামারীর বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী জেনারেল হাসপাতাল স্থাপনের প্রকল্প অনুমোদন পেয়েছে। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের […]