Dhaka ০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

অন্যের ওপর নির্ভরশীল জীবন, ২১ বছরেও কথা বলতে পারেন না তুলি

  • desk news
  • Update Time : ০২:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৫৭৯ Time View

মাত্র তিন ফুট উচ্চতার তুলি। শরীরের সব অঙ্গই অকেজো। বলতে পারেন না কথাও। বিছানাতেই কেটে গেছে জীবনের ২১টি বছর।
জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা তুলির জীবনের প্রতিটি মুহূর্ত কাটে অন্যের ওপর নির্ভর করে। খাওয়া, চলাফেরা থেকে শুরু করে দৈনন্দিন সব কাজেই প্রয়োজন হয় সাহায্য। তার এমন অবস্থায় অসহায় হয়ে পড়েছে পুরো পরিবার। একদিকে মেয়ের চিকিৎসার চিন্তা, অন্যদিকে সংসার চালানোর সংগ্রাম; সব মিলিয়ে দুর্বিষহ সময় পার করছেন তুলির বাবা-মা।

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের আবজাল শেখের মেয়ে তুলি। বয়স ২১ পেরিয়ে গেলেও স্বাভাবিকভাবে বেড়ে ওঠেনি তার শরীর। পেশায় জেলে আবজাল শেখ মেয়েকে সুস্থ করে তুলতে নিজের সামর্থ্যের সবটুকু দিয়েই চেষ্টা করেছেন। নদীতে মাছ ধরে যা আয় করেছেন, তার বড় অংশই খরচ করেছেন তুলির চিকিৎসায়। চিকিৎসকদের পরামর্শ ছিল উন্নত চিকিৎসার। কিন্তু, অর্থের অভাবে সেই চিকিৎসা আর করানোও সম্ভব হয়নি।

এদিকে, দীর্ঘদিন চিকিৎসার পরও মেয়ের অবস্থার পরিবর্তন না হওয়ায় হতাশ পরিবারটি। এর মধ্যে বার্ধক্যের কারণে এখন আর নিয়মিত নদীতেও নামতে পারেন না তুলির বাবা। ফলে মেয়ের চিকিৎসার পাশাপাশি নিজেদের ভরণপোষণ চালানোও কঠিন হয়ে পড়েছে আবজাল শেখের।তবুও মেয়েকে নিয়ে আশা ছাড়েননি বাবা-মা। উন্নত চিকিৎসা পেলে তুলি হয়তো কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এই আশাতেই দিন কাটছে তাদের।তুলির শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকর। সরকারি সহায়তা হিসেবে নিয়মিত প্রতিবন্ধী ভাতা দেওয়া হলেও, তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। তাই, এই অসহায় পরিবারের পাশে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে উপজেলা সমাজসেবা বিভাগ।

তুলির জীবন বদলাতে প্রয়োজন সহযোগিতা। সামর্থ্যহীন এই পরিবারটির শেষ ভরসাও এখন বিত্তবান ও সমাজের মানুষের মানবিক সহায়তা। আর, এই সহায়তা এবং উন্নত চিকিৎসার সুযোগ পেলেই হয়তো ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে তুলি ও তার পরিবার।

আরও পড়ুনঃ  জাতীয় সংগীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষায় সব প্রার্থী বাদ

তুলিকে সাহায্য পাঠানোর ঠিকানা- 01913-587396 (বিকাশ)

Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

অন্যের ওপর নির্ভরশীল জীবন, ২১ বছরেও কথা বলতে পারেন না তুলি

Update Time : ০২:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

মাত্র তিন ফুট উচ্চতার তুলি। শরীরের সব অঙ্গই অকেজো। বলতে পারেন না কথাও। বিছানাতেই কেটে গেছে জীবনের ২১টি বছর।
জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা তুলির জীবনের প্রতিটি মুহূর্ত কাটে অন্যের ওপর নির্ভর করে। খাওয়া, চলাফেরা থেকে শুরু করে দৈনন্দিন সব কাজেই প্রয়োজন হয় সাহায্য। তার এমন অবস্থায় অসহায় হয়ে পড়েছে পুরো পরিবার। একদিকে মেয়ের চিকিৎসার চিন্তা, অন্যদিকে সংসার চালানোর সংগ্রাম; সব মিলিয়ে দুর্বিষহ সময় পার করছেন তুলির বাবা-মা।

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের আবজাল শেখের মেয়ে তুলি। বয়স ২১ পেরিয়ে গেলেও স্বাভাবিকভাবে বেড়ে ওঠেনি তার শরীর। পেশায় জেলে আবজাল শেখ মেয়েকে সুস্থ করে তুলতে নিজের সামর্থ্যের সবটুকু দিয়েই চেষ্টা করেছেন। নদীতে মাছ ধরে যা আয় করেছেন, তার বড় অংশই খরচ করেছেন তুলির চিকিৎসায়। চিকিৎসকদের পরামর্শ ছিল উন্নত চিকিৎসার। কিন্তু, অর্থের অভাবে সেই চিকিৎসা আর করানোও সম্ভব হয়নি।

এদিকে, দীর্ঘদিন চিকিৎসার পরও মেয়ের অবস্থার পরিবর্তন না হওয়ায় হতাশ পরিবারটি। এর মধ্যে বার্ধক্যের কারণে এখন আর নিয়মিত নদীতেও নামতে পারেন না তুলির বাবা। ফলে মেয়ের চিকিৎসার পাশাপাশি নিজেদের ভরণপোষণ চালানোও কঠিন হয়ে পড়েছে আবজাল শেখের।তবুও মেয়েকে নিয়ে আশা ছাড়েননি বাবা-মা। উন্নত চিকিৎসা পেলে তুলি হয়তো কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এই আশাতেই দিন কাটছে তাদের।তুলির শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকর। সরকারি সহায়তা হিসেবে নিয়মিত প্রতিবন্ধী ভাতা দেওয়া হলেও, তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। তাই, এই অসহায় পরিবারের পাশে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে উপজেলা সমাজসেবা বিভাগ।

তুলির জীবন বদলাতে প্রয়োজন সহযোগিতা। সামর্থ্যহীন এই পরিবারটির শেষ ভরসাও এখন বিত্তবান ও সমাজের মানুষের মানবিক সহায়তা। আর, এই সহায়তা এবং উন্নত চিকিৎসার সুযোগ পেলেই হয়তো ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে তুলি ও তার পরিবার।

আরও পড়ুনঃ  বঙ্গবীর ওসমানী: মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির ১০৮তম জন্মবার্ষিকী আজ