[abctv24_breadcrumbs]
অপেক্ষায় সাকিব
অপেক্ষায় সাকিব - সংরক্ষিত ছবি।

পাকিস্তান সিরিজ দিয়েই সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। মূলত তার বিরুদ্ধে থাকা মামলার অগ্রগতি না হওয়ায় দেশে ফেরেননি তিনি। এরই মধ্যে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে। ফলে সাকিব কবে এবং কোন সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন, তা এখনো অনিশ্চিত।সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক নিজেই তার ফেরার বিষয়ে কথা বলেছেন। প্রায় দেড় বছরজাতীয় দলের বাইরে থাকা সাকিব বলেন, ‘আশা করি ফিরতে পারব। আসলে সব বিষয়ই এখন আইনি জটিলতায় আটকে আছে। এগুলো সমাধানের চেষ্টা চলছে। আমার মনে হয় বিসিবি এখন পর্যন্ত আন্তরিক রয়েছে। তাদের আন্তরিকতা যদি আরও একটু বাড়ে, তাহলে হয়তো বিষয়গুলো আরও দ্রুত সমাধান করা সম্ভব হবে।’

আইনি জটিলতা কাটলেই দ্রুত দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব। তিনি বলেন, ‘যেহেতু বিষয়টি আইনি, এ ধরনের অভিজ্ঞতা আমার আগে ছিল না। তাই কত সময় লাগবে, তা বলা কঠিন। আমরা আসলে অপেক্ষা করছি। আইনি সমস্যাগুলো সমাধান হয়ে গেলে যত দ্রুত সম্ভব দেশে ফিরব। যেদিন সমাধান হবে, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তার পরদিনই চলে আসব।’ আলোচনার একপর্যায়ে পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়েও কথা বলেন সাকিব। তিনি বলেন, ‘আমি ওকে আগেও খেলেছি, সিপিএলে খেলেছি। ওর অ্যাকশনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। খেলতে খেলতে কিছুটা মানিয়ে নেওয়া সম্ভব।’