Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Sensible Medical insurance Preparations শেখ হাসিনা দেশে আসলেই তাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম সীমান্তের প্রান্তিক জনপদে শিক্ষার প্রদীপ জ্বালাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মতবিনিময়ে এহছানুল হক মিলন শিক্ষার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে শিক্ষকদের

  • Reporter Name
  • Update Time : ১১:১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০৩ Time View

শিক্ষকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

গতকাল রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। তিনি বলেন, ‘শিক্ষকদের দাবির বিষয় গুরুত্ব সহকারে দেখব। তবে শুধু সমস্যা দেখলে হবে না, শিক্ষার উন্নয়নে আপনাদের কী করা উচিত সেটাও ভাবতে হবে। শিক্ষকদের শিক্ষার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে।’সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া শিক্ষকদের পক্ষে ১৩ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে– বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি, পৃথক বেতন স্কেল চালু, চাকরি জাতীয়করণ, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পরিশোধ, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং এনটিআরসিএর নিয়োগ প্রক্রিয়া সংস্কার।

সভায় জানানো হয়, আলোচিত বিষয়গুলো লিখিত আকারে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং অগ্রগতি শিক্ষক সমাজকে অবহিত করা হবে। সরকার ও শিক্ষক সংগঠনের মধ্যে সংলাপের মাধ্যমেই দাবি-দাওয়ার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।সংগঠনটির নেতারা বলেছেন, বর্তমান ভাতা ও বেতন কাঠামোতে শিক্ষক-কর্মচারীদের পক্ষে সম্মানজনক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন নিশ্চিত করতে অবিলম্বে আর্থিক সুবিধা বৃদ্ধি ও কাঠামোগত সংস্কার জরুরি।

এসব দাবির জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে রাজপথে নামার প্রয়োজন হবে না। প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন উল্লেখ করে তিনি জানান, যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পর্যায়ক্রমে পর্যালোচনা ও সমাধানের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুনঃ  মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল
Tag :
About Author Information

Sensible Medical insurance Preparations

মতবিনিময়ে এহছানুল হক মিলন শিক্ষার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে শিক্ষকদের

Update Time : ১১:১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

শিক্ষকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

গতকাল রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। তিনি বলেন, ‘শিক্ষকদের দাবির বিষয় গুরুত্ব সহকারে দেখব। তবে শুধু সমস্যা দেখলে হবে না, শিক্ষার উন্নয়নে আপনাদের কী করা উচিত সেটাও ভাবতে হবে। শিক্ষকদের শিক্ষার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে।’সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া শিক্ষকদের পক্ষে ১৩ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে– বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি, পৃথক বেতন স্কেল চালু, চাকরি জাতীয়করণ, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পরিশোধ, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং এনটিআরসিএর নিয়োগ প্রক্রিয়া সংস্কার।

সভায় জানানো হয়, আলোচিত বিষয়গুলো লিখিত আকারে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং অগ্রগতি শিক্ষক সমাজকে অবহিত করা হবে। সরকার ও শিক্ষক সংগঠনের মধ্যে সংলাপের মাধ্যমেই দাবি-দাওয়ার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।সংগঠনটির নেতারা বলেছেন, বর্তমান ভাতা ও বেতন কাঠামোতে শিক্ষক-কর্মচারীদের পক্ষে সম্মানজনক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন নিশ্চিত করতে অবিলম্বে আর্থিক সুবিধা বৃদ্ধি ও কাঠামোগত সংস্কার জরুরি।

এসব দাবির জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে রাজপথে নামার প্রয়োজন হবে না। প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন উল্লেখ করে তিনি জানান, যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পর্যায়ক্রমে পর্যালোচনা ও সমাধানের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুনঃ  এক স্কুলের ৯৭ পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জনের বৃত্তি লাভ