Dhaka ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহপরানে সাহাব উদ্দিন হত্যা: জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১ হাসান মার্কেটের স্থলে আধুনিক সুপার মার্কেট, থাকছে যেসব সুবিধা সিলেটের পুরাতন জেল ভেঙে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন পার্ক: বাণিজ্যমন্ত্রী পটুয়াখালী ভার্সিটিতে, সিরাতুন্নবী (সা:) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৩৪০০ চুমু দিয়ে বয়ফ্রেন্ডের গাড়ি সাজালেন তরুণী, অতঃপর… মেঘনা আলমের ফেসবুক স্ট্যাটাস ঘিরে ফের আলোচনা সিউকের আওতায় গোলাপগঞ্জ ও বিশ্বনাথ না রাখার আহ্বান দুই এমপির সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৪৫ বাসের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, মরদেহ সড়কে ফেলে পালালেন সফরসঙ্গীরা চীনের জে-১০সিই ফাইটার বিমান কেনার আলোচনা চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি

  • Reporter Name
  • Update Time : ১১:৩০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০৬ Time View

স্থানীয় সরকার নির্বাচনের কোনো তারিখ ঘোষণা না হলেও এই নির্বাচন পরিচালনায় দলীয়ভাবে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কমিটির চেয়ারম্যান হয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সদস্যসচিব করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে।সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানিয়েছেন এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।এই কমিটিতে চারজনকে সদস্য করা হয়েছে। তাঁরা হলেন এনসিপির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও মঞ্জিলা ঝুমা।

এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতা, সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলার নেতারা ছয় সদস্যের এই কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে দলটি।

আরও পড়ুনঃ  ১৩ দিন পর ভারত থেকে দেশে ফিরল মানসিক প্রতিবন্ধী যুবক
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

শাহপরানে সাহাব উদ্দিন হত্যা: জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি

Update Time : ১১:৩০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের কোনো তারিখ ঘোষণা না হলেও এই নির্বাচন পরিচালনায় দলীয়ভাবে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কমিটির চেয়ারম্যান হয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সদস্যসচিব করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে।সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানিয়েছেন এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।এই কমিটিতে চারজনকে সদস্য করা হয়েছে। তাঁরা হলেন এনসিপির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও মঞ্জিলা ঝুমা।

এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতা, সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলার নেতারা ছয় সদস্যের এই কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে দলটি।

আরও পড়ুনঃ  ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের দুই তরুণী