Dhaka ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুকেশ বিতর্কের কথা বলতে গিয়ে কাঁদলেন নোরা ফাতেহি সিলেটে বাড়ছে কিশোর গ্যাংয়ের দাপট, সক্রিয় ১৫ গ্রুপ ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগ, দুদকের মামলায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীসহ আসামি ২৯ কুপিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন করলো প্রেমিক, বাঁচাতে গিয়ে আহত বাবা-মা ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী ইউপি সদস্য ঋণের বোঝা মাথায় নিয়ে আমেরিকা, বন্দুকের গুলিতে শেষ সব স্বপ্ন সাংবাদিকদের মারধর করে হুমকি, ‘তোমরা লেখবা, আর আমরা তোমাদের পিটাবো’ ইউরোপ পাঠানোর নামে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের হাতে আটক ইমন সিলেটে ২৪ ঘণ্টায় হামের সন্দেহে হাসপাতালে ১২৬, মৃত্যু ১ ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করলেন

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫০৯ Time View

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন পদত্যাগ করেছেন। এ ছাড়া দুদকের দুই কমিশনার মোহাম্মদ আলি আকবার আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদও পদত্যাগ করেছেন। 

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঙ্গে বৈঠকের পর দুপুর পৌনে তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন দুদক চেয়ারম্যান আবদুল মোমেন। দুদকের কমিশনার মিয়া মোহাম্মদ আলি আকবার আজিজি পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন।২০২৪ সালের ডিসেম্বরে ড. মোহাম্মদ আবদুল মোমেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হন। তার আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ছিলেন। একই সময় অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি দুদক কমিশনারের দায়িত্ব পান। 

ওই বছরের ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। একই সঙ্গে দুই কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুনও পদত্যাগ করেন। এর পর থেকে দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদ খালি হয়ে পড়ে।৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় ১৭ আগস্ট আবদুল মোমেনকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ১৮ আগস্ট এই পদে যোগদান করেন। গত ১ অক্টোবর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি দুদক চেয়ারম্যান হন। 

আরও পড়ুনঃ  সম্পত্তির জন্য মাকে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে-ছেলের বউ গ্রেপ্তার
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

সুকেশ বিতর্কের কথা বলতে গিয়ে কাঁদলেন নোরা ফাতেহি

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করলেন

Update Time : ০৪:০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন পদত্যাগ করেছেন। এ ছাড়া দুদকের দুই কমিশনার মোহাম্মদ আলি আকবার আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদও পদত্যাগ করেছেন। 

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঙ্গে বৈঠকের পর দুপুর পৌনে তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন দুদক চেয়ারম্যান আবদুল মোমেন। দুদকের কমিশনার মিয়া মোহাম্মদ আলি আকবার আজিজি পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন।২০২৪ সালের ডিসেম্বরে ড. মোহাম্মদ আবদুল মোমেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হন। তার আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ছিলেন। একই সময় অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি দুদক কমিশনারের দায়িত্ব পান। 

ওই বছরের ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। একই সঙ্গে দুই কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুনও পদত্যাগ করেন। এর পর থেকে দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদ খালি হয়ে পড়ে।৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় ১৭ আগস্ট আবদুল মোমেনকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ১৮ আগস্ট এই পদে যোগদান করেন। গত ১ অক্টোবর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি দুদক চেয়ারম্যান হন। 

আরও পড়ুনঃ  ইউএস আর্মিতে যোগ দিলেন সিলেটের পংকজ তালুকদার