Dhaka ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় অবহেলার অভিযোগ ইন্দোনেশিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়লো সুখোই সু-৩০ যুদ্ধবিমান হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণের ঘোষণা সিসিক প্রশাসকের তামাবিলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের ব্রাজিল ফুটবল দলের বাংলাদেশে খেলা নিয়ে যা জানা গেল শাহপরানে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর,আহত ৩ প্রতিবেশীকে ফাঁসাতে নিজের সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত আবারও মেসির সতীর্থ হতে পারেন ডি মারিয়া, আলোচনায় ইন্টার মায়ামি

কাপ্তাই হ্রদে উৎপাদন কমেছে বড় মাছের

  • Reporter Name
  • Update Time : ০১:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৫০৯ Time View

দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ হ্রদ কাপ্তাইয়ে রুই জাতীয় মাছের উৎপাদন কমে গেছে আশঙ্কাজনক হারে। তবে বেড়েছে ছোট আকারের মাছের পারিমাণ।দেশের সবচেয়ে বড় কৃত্রিম এই হ্রদ শুধু পর্যটনের আকর্ষণই নয়, মিঠা পানির মাছের বিশাল ভাণ্ডার হিসেবেও পরিচিত। এই হ্রদের মাছের ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করেন হাজারো জেলে পরিবার।প্রতিদিন সন্ধ্যা নামলেই হ্রদে নৌকা নিয়ে নামেন জেলেরা। রাতভর জাল ফেলে ভোরে তারা ফিরেন মাছ নিয়ে। রুই, কাতলা, মৃগেল, কালিবাউশসহ নানা প্রজাতির মাছ উঠছে জালে। এসব মাছ স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।তবে ব্যবসায়ী ও জেলেরা বলছেন, আগের মতো বড় মাছ এখন খুব একটা ধরা পড়ছে না। বর্তমানে হ্রদে বেশি ধরা পড়ছে ছোট আকারের মাছ। বড় মাছ কমে যাওয়ায় অনেক সময় প্রত্যাশিত লাভও পাচ্ছেন না তারা।হ্রদের মাছ আহরণ ও বিপণন তদারকি করছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। সংস্থাটির সংশ্লিষ্টরা জানান, চলতি মৌসুমে মাছ বিক্রি থেকে সরকারের রাজস্ব আদায় আগের তুলনায় বেড়েছে।তাদের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে হ্রদ থেকে প্রায় ৮ হাজার ২০০ মেট্রিক টন মাছ আহরণ করা হয়, যার বিপরীতে সরকারের রাজস্ব আদায় হয় প্রায় ১৬ কোটি টাকা। আর চলতি ২০২৫–২৬ অর্থবছরের একই সময়ে মাছ আহরণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ হাজার ৫০০ মেট্রিক টনে। মৎস্য কর্মকর্তারা বলছেন, হ্রদে নিয়মিত পোনা অবমুক্ত করা এবং নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ রাখার কারণে মাছের উৎপাদন বাড়ছে, যার ফলে রাজস্ব আয়ও বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুনঃ  পররাষ্ট্রের দুই প্রতিমন্ত্রীর কার দায়িত্ব কী, জানালো মন্ত্রণালয়
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় অবহেলার অভিযোগ

কাপ্তাই হ্রদে উৎপাদন কমেছে বড় মাছের

Update Time : ০১:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬

দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ হ্রদ কাপ্তাইয়ে রুই জাতীয় মাছের উৎপাদন কমে গেছে আশঙ্কাজনক হারে। তবে বেড়েছে ছোট আকারের মাছের পারিমাণ।দেশের সবচেয়ে বড় কৃত্রিম এই হ্রদ শুধু পর্যটনের আকর্ষণই নয়, মিঠা পানির মাছের বিশাল ভাণ্ডার হিসেবেও পরিচিত। এই হ্রদের মাছের ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করেন হাজারো জেলে পরিবার।প্রতিদিন সন্ধ্যা নামলেই হ্রদে নৌকা নিয়ে নামেন জেলেরা। রাতভর জাল ফেলে ভোরে তারা ফিরেন মাছ নিয়ে। রুই, কাতলা, মৃগেল, কালিবাউশসহ নানা প্রজাতির মাছ উঠছে জালে। এসব মাছ স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।তবে ব্যবসায়ী ও জেলেরা বলছেন, আগের মতো বড় মাছ এখন খুব একটা ধরা পড়ছে না। বর্তমানে হ্রদে বেশি ধরা পড়ছে ছোট আকারের মাছ। বড় মাছ কমে যাওয়ায় অনেক সময় প্রত্যাশিত লাভও পাচ্ছেন না তারা।হ্রদের মাছ আহরণ ও বিপণন তদারকি করছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। সংস্থাটির সংশ্লিষ্টরা জানান, চলতি মৌসুমে মাছ বিক্রি থেকে সরকারের রাজস্ব আদায় আগের তুলনায় বেড়েছে।তাদের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে হ্রদ থেকে প্রায় ৮ হাজার ২০০ মেট্রিক টন মাছ আহরণ করা হয়, যার বিপরীতে সরকারের রাজস্ব আদায় হয় প্রায় ১৬ কোটি টাকা। আর চলতি ২০২৫–২৬ অর্থবছরের একই সময়ে মাছ আহরণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ হাজার ৫০০ মেট্রিক টনে। মৎস্য কর্মকর্তারা বলছেন, হ্রদে নিয়মিত পোনা অবমুক্ত করা এবং নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ রাখার কারণে মাছের উৎপাদন বাড়ছে, যার ফলে রাজস্ব আয়ও বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুনঃ  সড়ক অবরোধ করে আন্দোলন করছে সিলেট পলিটেকনিক এর শিক্ষার্থীরা