Dhaka ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিহত ৫ প্রবাসীর পরিবারের পাশে সরকার,চেক তুলে দিলেন মন্ত্রী আরিফুল ইসলাম সুকেশ বিতর্কের কথা বলতে গিয়ে কাঁদলেন নোরা ফাতেহি সিলেটে বাড়ছে কিশোর গ্যাংয়ের দাপট, সক্রিয় ১৫ গ্রুপ ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগ, দুদকের মামলায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীসহ আসামি ২৯ কুপিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন করলো প্রেমিক, বাঁচাতে গিয়ে আহত বাবা-মা ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী ইউপি সদস্য ঋণের বোঝা মাথায় নিয়ে আমেরিকা, বন্দুকের গুলিতে শেষ সব স্বপ্ন সাংবাদিকদের মারধর করে হুমকি, ‘তোমরা লেখবা, আর আমরা তোমাদের পিটাবো’ ইউরোপ পাঠানোর নামে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের হাতে আটক ইমন সিলেটে ২৪ ঘণ্টায় হামের সন্দেহে হাসপাতালে ১২৬, মৃত্যু ১

আরও পাঁচ সিটিতে প্রশাসক নিয়োগ, সবাই বিএনপি নেতা

  • Reporter Name
  • Update Time : ১১:৪৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫১২ Time View

বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল শনিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তারা পাঁচজনই বিএনপির নেতা। আজ রোববার তারা দায়িত্ব নেবেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ নিয়ে দেশের ১১ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনে আদালতের আদেশে বিএনপি নেতা শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পালন করছেন। 

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা বলছেন, সিটি করপোরেশনের নির্বাচন পর্যন্ত প্রশাসকরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পর তারা মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। এদিকে, পাঁচ সিটির নতুন পাঁচ প্রশাসক গতকাল দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সংসদ ভবনে সরকারপ্রধানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। রাজশাহী সিটিতে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান। তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকন পেয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী। তিনি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা হয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি অনুযায়ী ভাতা পাবেন। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক বসানো হয়। 

আরও পড়ুনঃ  এনসিপিকে বাড়তি নারী আসন দিচ্ছে জামায়াত

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকাসহ ছয় সিটিতে প্রশাসক হিসেবে সরকার বিএনপি নেতাদের দায়িত্ব দেয়। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, উত্তরে ঢাকা-১৫ আসনের পরাজিত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান, খুলনা সিটিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটিতে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে প্রশাসক পদে বসানো হয়। 

বিলুপ্ত ধারায় মেয়রের দায়িত্বে রয়েছেন শাহাদাত
আইনে সুযোগ না থাকলেও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ শেষে বিএনপি নেতা  ডা. শাহাদাত হোসেনই পরবর্তী নির্বাচন পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করছেন। এ জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৬ ধারার বিলুপ্ত শর্ত ব্যবহার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আইনের ৬ ধারায় সিটি করপোরেশনের মেয়াদ প্রসঙ্গে বলা হয়েছে, করপোরেশনের মেয়াদ হবে প্রথম সভার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর। 

২০০৯ সালে আইন প্রণয়নের সময় ৬ ধারায় শর্ত ছিল, মেয়াদ শেষ হলেও পুনর্গঠিত সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট মেয়র দায়িত্ব পালন করে যাবেন। তবে ২০১১ সালের ১ ডিসেম্বর স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনটি সংশোধন করা হয়। সংশোধিত ৬ ধারায় বলা হয়েছে, মেয়াদ শেষে পরিষদ বিলুপ্ত হবে। জনপ্রতিনিধির পদে থাকার সুযোগ থাকবে না। 

২০২১ সালের ২৭ জানুয়ারি নির্বাচনের পর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা হয় ওই বছরের ২৩ ফেব্রুয়ারি। এ হিসাবে করপোরেশনের মেয়াদ শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি। 

Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

নিহত ৫ প্রবাসীর পরিবারের পাশে সরকার,চেক তুলে দিলেন মন্ত্রী আরিফুল ইসলাম

আরও পাঁচ সিটিতে প্রশাসক নিয়োগ, সবাই বিএনপি নেতা

Update Time : ১১:৪৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল শনিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তারা পাঁচজনই বিএনপির নেতা। আজ রোববার তারা দায়িত্ব নেবেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ নিয়ে দেশের ১১ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনে আদালতের আদেশে বিএনপি নেতা শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পালন করছেন। 

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা বলছেন, সিটি করপোরেশনের নির্বাচন পর্যন্ত প্রশাসকরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পর তারা মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। এদিকে, পাঁচ সিটির নতুন পাঁচ প্রশাসক গতকাল দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সংসদ ভবনে সরকারপ্রধানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। রাজশাহী সিটিতে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান। তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকন পেয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী। তিনি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা হয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি অনুযায়ী ভাতা পাবেন। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক বসানো হয়। 

আরও পড়ুনঃ  মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সিলেটের সদর আলী সহ বাংলাদেশির মৃত্যু 