Dhaka ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় অবহেলার অভিযোগ ইন্দোনেশিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়লো সুখোই সু-৩০ যুদ্ধবিমান হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণের ঘোষণা সিসিক প্রশাসকের তামাবিলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের ব্রাজিল ফুটবল দলের বাংলাদেশে খেলা নিয়ে যা জানা গেল শাহপরানে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর,আহত ৩ প্রতিবেশীকে ফাঁসাতে নিজের সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত আবারও মেসির সতীর্থ হতে পারেন ডি মারিয়া, আলোচনায় ইন্টার মায়ামি

রাত ৮টার পর দোকান-শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের একাংশের 

  • Reporter Name
  • Update Time : ১২:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৫১১ Time View

​আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদের একাংশ। এখন থেকে রাজধানীসহ সারাদেশে সব ধরনের দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখবেন তারা।

​আজ বৃহস্পতিবার দেশের দোকান মালিকদের একাংশ নিয়ে গঠিত সংগঠন ‘বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু।তবে এ খাতের মূল সংগঠন ‘বাংলাদেশ দোকান মালিক সমিতি’ এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। 

দোকান মালিকদের একাংশের সংগঠন ‘বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নীতিতে সহযোগিতা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

​তবে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে কিছু জরুরি সেবা ও প্রতিষ্ঠানকে এই নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় সেবামূলক প্রতিষ্ঠান।

আরও পড়ুনঃ  ডা. না হয়েও পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় অবহেলার অভিযোগ

রাত ৮টার পর দোকান-শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের একাংশের 

Update Time : ১২:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

​আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদের একাংশ। এখন থেকে রাজধানীসহ সারাদেশে সব ধরনের দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখবেন তারা।

​আজ বৃহস্পতিবার দেশের দোকান মালিকদের একাংশ নিয়ে গঠিত সংগঠন ‘বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু।তবে এ খাতের মূল সংগঠন ‘বাংলাদেশ দোকান মালিক সমিতি’ এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। 

দোকান মালিকদের একাংশের সংগঠন ‘বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নীতিতে সহযোগিতা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

​তবে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে কিছু জরুরি সেবা ও প্রতিষ্ঠানকে এই নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় সেবামূলক প্রতিষ্ঠান।

আরও পড়ুনঃ  ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে নির্বাচনে , আশা পররাষ্ট্র উপদেষ্টার