Dhaka ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহপরানে সাহাব উদ্দিন হত্যা: জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১ হাসান মার্কেটের স্থলে আধুনিক সুপার মার্কেট, থাকছে যেসব সুবিধা সিলেটের পুরাতন জেল ভেঙে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন পার্ক: বাণিজ্যমন্ত্রী পটুয়াখালী ভার্সিটিতে, সিরাতুন্নবী (সা:) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৩৪০০ চুমু দিয়ে বয়ফ্রেন্ডের গাড়ি সাজালেন তরুণী, অতঃপর… মেঘনা আলমের ফেসবুক স্ট্যাটাস ঘিরে ফের আলোচনা সিউকের আওতায় গোলাপগঞ্জ ও বিশ্বনাথ না রাখার আহ্বান দুই এমপির সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৪৫ বাসের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, মরদেহ সড়কে ফেলে পালালেন সফরসঙ্গীরা চীনের জে-১০সিই ফাইটার বিমান কেনার আলোচনা চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপিত

  • Reporter Name
  • Update Time : ০৪:৫১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৫০৭ Time View

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬ খ্রি.) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়এনইইউবি ক্যাম্পাস প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, স্কুল অব সায়েন্সের ডিন ও পাবলিক হেলথের বিভাগীয় প্রধান, প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ শামসুল কবির, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. জাকির হোসেন প্রমুখ।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী । এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির চেতনায় নতুন বছরকে বরণ করে নেন।

অনুষ্ঠানে পহেলা বৈশাখের ঐতিহ্য ও তাৎপর্য নিয়ে একটি প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলা নববর্ষের ইতিহাস, গ্রামবাংলার সংস্কৃতি, লোকজ ঐতিহ্য, উৎসবমুখর জীবনধারা এবং আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে গুরুত্বারোপ করা হয়। উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল তাঁর বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। তিনি গ্রামবাংলার সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন নিয়মিতভাবে উদযাপন করা প্রয়োজন, যাতে আগামী প্রজন্ম আমাদের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য সম্পর্কে যথাযথভাবে জানতে পারে এবং ভবিষ্যতে তা গর্বের সঙ্গে ধারণ ও বহন করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  হঠাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত অর্ধেক চিকিৎসক
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

শাহপরানে সাহাব উদ্দিন হত্যা: জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপিত

Update Time : ০৪:৫১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬ খ্রি.) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়এনইইউবি ক্যাম্পাস প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, স্কুল অব সায়েন্সের ডিন ও পাবলিক হেলথের বিভাগীয় প্রধান, প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ শামসুল কবির, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. জাকির হোসেন প্রমুখ।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী । এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির চেতনায় নতুন বছরকে বরণ করে নেন।

অনুষ্ঠানে পহেলা বৈশাখের ঐতিহ্য ও তাৎপর্য নিয়ে একটি প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলা নববর্ষের ইতিহাস, গ্রামবাংলার সংস্কৃতি, লোকজ ঐতিহ্য, উৎসবমুখর জীবনধারা এবং আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে গুরুত্বারোপ করা হয়। উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল তাঁর বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। তিনি গ্রামবাংলার সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন নিয়মিতভাবে উদযাপন করা প্রয়োজন, যাতে আগামী প্রজন্ম আমাদের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য সম্পর্কে যথাযথভাবে জানতে পারে এবং ভবিষ্যতে তা গর্বের সঙ্গে ধারণ ও বহন করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল