Dhaka ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী ফ্ল্যাটের চেয়েও কবরের দাম বেশি, এক টুকরো কবরস্থানের দাম সাড়ে ৪ কোটি ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, হুমায়ূন কবীরের ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে আদানির তালবাহানা!

ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১২:১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৫৩০ Time View

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম ) প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবির এক যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামসহ এক চিহ্নিত মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।​মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে পরিচালিত যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মনজু আলম (৫৫)। তিনি বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের (২ নম্বর ওয়ার্ড) মৃত নজির উদ্দিনের ছেলে।

​স্থানীয় ও অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযান চলাকালে মনজু আলম কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে হাতেনাতে ধরে ফেলতে স্থানীয় দুই যুবক এগিয়ে এলে তিনি তাঁদের কামড়ে রক্তাক্ত করেন। তবে পুলিশ ও বিজিবি সদস্যদের তাৎক্ষণিক ও দক্ষ তৎপরতায় শেষ পর্যন্ত তাকে কাবু করে আটক করা সম্ভব হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ১৫ ফুট উঁচু সতেজ গাঁজাগাছ ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

​অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার মো. ফরিদুল ইসলাম খান সশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “সীমান্তবর্তী এলাকাগুলোকে মাদকমুক্ত করতে পুলিশ ও বিজিবি যৌথভাবে কাজ করছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
​সীমান্ত এলাকায় মাদকের প্রবেশ ও কেনাবেচা বন্ধে ভবিষ্যতেও এমন জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে

ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার

Update Time : ১২:১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম ) প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবির এক যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামসহ এক চিহ্নিত মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।​মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে পরিচালিত যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মনজু আলম (৫৫)। তিনি বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের (২ নম্বর ওয়ার্ড) মৃত নজির উদ্দিনের ছেলে।

​স্থানীয় ও অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযান চলাকালে মনজু আলম কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে হাতেনাতে ধরে ফেলতে স্থানীয় দুই যুবক এগিয়ে এলে তিনি তাঁদের কামড়ে রক্তাক্ত করেন। তবে পুলিশ ও বিজিবি সদস্যদের তাৎক্ষণিক ও দক্ষ তৎপরতায় শেষ পর্যন্ত তাকে কাবু করে আটক করা সম্ভব হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ১৫ ফুট উঁচু সতেজ গাঁজাগাছ ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

​অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার মো. ফরিদুল ইসলাম খান সশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “সীমান্তবর্তী এলাকাগুলোকে মাদকমুক্ত করতে পুলিশ ও বিজিবি যৌথভাবে কাজ করছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
​সীমান্ত এলাকায় মাদকের প্রবেশ ও কেনাবেচা বন্ধে ভবিষ্যতেও এমন জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ফেসবুকে প্রেম,সুনামগঞ্জে গিয়ে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী