Dhaka ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পুলিশের সক্ষমতা বাড়াতে দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা ৭ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার আজ থেকে রাত ৮টায় বন্ধ করতে হবে দোকানপাট সিলেটে টিলা কাটার দায়ে ২ জনকে লাখ টাকা জরিমানা সিলেটে খুন হওয়া যুবদল নেতার বাড়িতে মন্ত্রী আরিফ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর প্রাণহানি সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি

আলোচিত শি.শু আছিয়া ধ র্ষ ণ ও হত্যা মামলায় রায় আজ

  • desk news
  • Update Time : ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৫৫৪ Time View

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আজ (মঙ্গলবার)। প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে  আজ (২৫ আগস্ট) রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত।

জানা যায়, গত বছরের ৫ মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামের শিশু আছিয়া বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যু হয় শিশুটির।

এর আগে ৮ মার্চ আছিয়ার মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

মামলার প্রধান আসামি আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে গত বছরের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তবে মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হওয়ায় মামলাটির ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি দণ্ডিত হিটু শেখ আপিল করেন।আজ ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন। এখন বহুল আলোচিত এ মামলায় হাইকোর্টের রায়ের অপেক্ষায় সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  সিলেটে ট্রাকভর্তি ভারতীয় মদ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

পুলিশের সক্ষমতা বাড়াতে দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

আলোচিত শি.শু আছিয়া ধ র্ষ ণ ও হত্যা মামলায় রায় আজ

Update Time : ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আজ (মঙ্গলবার)। প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে  আজ (২৫ আগস্ট) রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত।

জানা যায়, গত বছরের ৫ মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামের শিশু আছিয়া বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যু হয় শিশুটির।

এর আগে ৮ মার্চ আছিয়ার মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

মামলার প্রধান আসামি আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে গত বছরের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তবে মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হওয়ায় মামলাটির ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি দণ্ডিত হিটু শেখ আপিল করেন।আজ ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন। এখন বহুল আলোচিত এ মামলায় হাইকোর্টের রায়ের অপেক্ষায় সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  শান্তি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছেন: রিজভী