Dhaka ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুকেশ বিতর্কের কথা বলতে গিয়ে কাঁদলেন নোরা ফাতেহি সিলেটে বাড়ছে কিশোর গ্যাংয়ের দাপট, সক্রিয় ১৫ গ্রুপ ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগ, দুদকের মামলায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীসহ আসামি ২৯ কুপিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন করলো প্রেমিক, বাঁচাতে গিয়ে আহত বাবা-মা ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী ইউপি সদস্য ঋণের বোঝা মাথায় নিয়ে আমেরিকা, বন্দুকের গুলিতে শেষ সব স্বপ্ন সাংবাদিকদের মারধর করে হুমকি, ‘তোমরা লেখবা, আর আমরা তোমাদের পিটাবো’ ইউরোপ পাঠানোর নামে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের হাতে আটক ইমন সিলেটে ২৪ ঘণ্টায় হামের সন্দেহে হাসপাতালে ১২৬, মৃত্যু ১ ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী ইউপি সদস্য

রাজবাড়ীর পাংশা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজনই কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে পাংশা পৌরসভার কলেজ রোডে ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের স্ত্রী মোছা. হামিদা খাতুন (৪৭) এবং একই এলাকার চর কুলটিয়ার কদম আলী মণ্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)।

পুলিশ জানায়, হামিদা খাতুন মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। আর সাজেদা বেগম একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।

জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) শিমুল শেখের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, তাঁর পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

তবে গ্রেপ্তার দুই নারী সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত
Tag :
জনপ্রিয় পোস্ট

সুকেশ বিতর্কের কথা বলতে গিয়ে কাঁদলেন নোরা ফাতেহি

ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী ইউপি সদস্য

Update Time : ০৪:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

রাজবাড়ীর পাংশা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজনই কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে পাংশা পৌরসভার কলেজ রোডে ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের স্ত্রী মোছা. হামিদা খাতুন (৪৭) এবং একই এলাকার চর কুলটিয়ার কদম আলী মণ্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)।

পুলিশ জানায়, হামিদা খাতুন মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। আর সাজেদা বেগম একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।

জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) শিমুল শেখের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, তাঁর পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

তবে গ্রেপ্তার দুই নারী সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ডারউইনের সূর্য ম্যাকাইয়ে ম্লান, ১-১ সমতায় শেষ বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর