Dhaka ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

হাউসবোট থেকে গোসল করতে নেমে নিখোঁজ, দেড় ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে পানিতে নেমে গোসল করতে গিয়ে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। প্রায় দেড় ঘণ্টা তল্লাশির পর স্থানীয় বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লামাগাঁও বাজার ঘাটে এ ঘটনা ঘটে। নিহত পিকলু রাজশাহী জেলার মধ্যনওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

নিহতের সঙ্গীরা জানান, রাজশাহী থেকে ১০ বন্ধু মিলে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে বের হয়েছিলেন তারা। পথে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য লামাগাঁও বাজার ঘাটে হাউসবোটটি থামানো হয়। দলের কয়েকজন বাজারে গেলে পিকলু হাউসবোট থেকে গোসলের জন্য পানিতে ঝাঁপ দেন। এরপর তিনি আর পানির ওপরে ওঠেননি।

বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গী ও ঘাটের স্থানীয় বাসিন্দারা পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা তল্লাশির পর পানির নিচ থেকে পিকলুর মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  নিজ জেলায় পৌঁছেছেন রাষ্ট্রপতি, দুই দিনে অংশ নেবেন যেসব অনুষ্ঠানে
Tag :
জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাউসবোট থেকে গোসল করতে নেমে নিখোঁজ, দেড় ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

Update Time : ০৪:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে পানিতে নেমে গোসল করতে গিয়ে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। প্রায় দেড় ঘণ্টা তল্লাশির পর স্থানীয় বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লামাগাঁও বাজার ঘাটে এ ঘটনা ঘটে। নিহত পিকলু রাজশাহী জেলার মধ্যনওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

নিহতের সঙ্গীরা জানান, রাজশাহী থেকে ১০ বন্ধু মিলে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে বের হয়েছিলেন তারা। পথে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য লামাগাঁও বাজার ঘাটে হাউসবোটটি থামানো হয়। দলের কয়েকজন বাজারে গেলে পিকলু হাউসবোট থেকে গোসলের জন্য পানিতে ঝাঁপ দেন। এরপর তিনি আর পানির ওপরে ওঠেননি।

বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গী ও ঘাটের স্থানীয় বাসিন্দারা পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা তল্লাশির পর পানির নিচ থেকে পিকলুর মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম