Dhaka ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঙ্গীতাঙ্গনে পা রাখলেন হানিয়া বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ধ র্ষ ণের পর ভিডিও ছড়িয়ে দেয় চা দোকানি, অতঃপর… সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর ‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন পত্রিকা অফিস থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ সাগর-রুনি হত্যা: সাড়ে ১৩ বছর কারাগারে সিলেটের এনাম, মেলেনি সম্পৃক্ততার প্রমাণ

লাল সুটকেসে নারীর খণ্ডিত লাশ: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • Desk News
  • Update Time : ০৯:২৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৫৫৭ Time View

ভারতের তামিলনাড়ু এক্সপ্রেস ট্রেনের সাধারণ কামরায় লাল সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) মনিপুর ও তামিলনাড়ু পুলিশের যৌথ অভিযানে মনিপুরের জিরিবাম জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসামের কাছাড় জেলার ২২ বছর বয়সী মানিক উদ্দিন লস্কর এবং ওড়িশার কেওনঝড় জেলার ২১ বছর বয়সী তার স্ত্রী ভাগবতী মাঝি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আগ্রা ক্যান্ট স্টেশনে তামিলনাড়ু এক্সপ্রেস পৌঁছানোর পর সাধারণ কামরায় পড়ে থাকা একটি লাল সুটকেস থেকে দুর্গন্ধ পান যাত্রীরা। বিষয়টি জানানো হলে সরকারি রেলওয়ে পুলিশের সদস্যরা সুটকেসটি খুলে মাথাবিহীন ও খণ্ডিত এক নারীর মরদেহ দেখতে পান।

ঘটনার পর তদন্তে নামে পুলিশ। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের কয়েক ঘণ্টার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্তকারীরা দেখতে পান, মানিক উদ্দিন লস্কর নামের এক ব্যক্তি ভারী লাল সুটকেসটি বহন করছেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ভাগবতী মাঝি।

এরপর সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তাদের গতিবিধি অনুসরণ করে চেন্নাইয়ের উপশহর গুডুভানচেরিতে একটি ভাড়া বাসার সন্ধান পায় পুলিশ।

সেখানে অভিযান চালিয়ে একটি বড় রান্নার পাত্রের ভেতর থেকে খণ্ডিত মরদেহের আরও কিছু অংশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

দীর্ঘ ২৪ দিন তদন্তের পর অবশেষে মনিপুরের জিরিবাম জেলা থেকে সন্দেহভাজন ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

মনিপুর পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার দুজনকে গুডুভানচেরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হচ্ছে। ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং হত্যার কারণ জানতে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করলেন
Tag :
জনপ্রিয় পোস্ট

দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

লাল সুটকেসে নারীর খণ্ডিত লাশ: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Update Time : ০৯:২৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

ভারতের তামিলনাড়ু এক্সপ্রেস ট্রেনের সাধারণ কামরায় লাল সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) মনিপুর ও তামিলনাড়ু পুলিশের যৌথ অভিযানে মনিপুরের জিরিবাম জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসামের কাছাড় জেলার ২২ বছর বয়সী মানিক উদ্দিন লস্কর এবং ওড়িশার কেওনঝড় জেলার ২১ বছর বয়সী তার স্ত্রী ভাগবতী মাঝি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আগ্রা ক্যান্ট স্টেশনে তামিলনাড়ু এক্সপ্রেস পৌঁছানোর পর সাধারণ কামরায় পড়ে থাকা একটি লাল সুটকেস থেকে দুর্গন্ধ পান যাত্রীরা। বিষয়টি জানানো হলে সরকারি রেলওয়ে পুলিশের সদস্যরা সুটকেসটি খুলে মাথাবিহীন ও খণ্ডিত এক নারীর মরদেহ দেখতে পান।

ঘটনার পর তদন্তে নামে পুলিশ। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের কয়েক ঘণ্টার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্তকারীরা দেখতে পান, মানিক উদ্দিন লস্কর নামের এক ব্যক্তি ভারী লাল সুটকেসটি বহন করছেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ভাগবতী মাঝি।

এরপর সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তাদের গতিবিধি অনুসরণ করে চেন্নাইয়ের উপশহর গুডুভানচেরিতে একটি ভাড়া বাসার সন্ধান পায় পুলিশ।

সেখানে অভিযান চালিয়ে একটি বড় রান্নার পাত্রের ভেতর থেকে খণ্ডিত মরদেহের আরও কিছু অংশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

দীর্ঘ ২৪ দিন তদন্তের পর অবশেষে মনিপুরের জিরিবাম জেলা থেকে সন্দেহভাজন ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

মনিপুর পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার দুজনকে গুডুভানচেরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হচ্ছে। ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং হত্যার কারণ জানতে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  প্রশাসনে রদবদল, ২ ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি