Dhaka ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পরিছন্নতাকর্মী দিয়ে চলছে সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার কাজ দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঙ্গীতাঙ্গনে পা রাখলেন হানিয়া বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ধ র্ষ ণের পর ভিডিও ছড়িয়ে দেয় চা দোকানি, অতঃপর… সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর ‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন পত্রিকা অফিস থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ

চিকিৎসকদের উপস্থিতি নিয়ে কড়াকড়ির পর বদলি ওসমানী হাসপাতালের পরিচালক

চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিয়ে নোটিশের পর ওসমানী হাসপাতালের পরিচালক বদলি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। হাসপাতালটির বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। তার স্থলে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেন। সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মাদ নূর-এ-আলম। প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাবের কথা উল্লেখ করা হলেও তার বদলির কারণ স্পষ্ট করা হয়নি। একই আদেশে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়া আবু জাফর মো. খালেদ হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসকদের উপস্থিতি নিয়ে কঠোর অবস্থান ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির ২০২৪ সালের সেপ্টেম্বরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে হাসপাতালের চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি ও নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করতে তিনি বিভিন্ন পদক্ষেপ নেন। এরই ধারাবাহিকতায় গত ১ আগস্ট চিকিৎসকদের সময়মতো হাসপাতালে উপস্থিতি এবং দায়িত্ব শেষে নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। হাসপাতালের বায়োমেট্রিক উপস্থিতির তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। কিন্তু বাস্তবে অনেক চিকিৎসকের উপস্থিতি ও প্রস্থানের সময়ে অসঙ্গতি পাওয়া গেছে। বায়োমেট্রিক তথ্য অনুযায়ী, সকাল ৯টার পর বহির্বিভাগের ৪৮ শতাংশ এবং অন্তর্বিভাগের ৬৫ শতাংশ চিকিৎসক হাসপাতালে উপস্থিত হন। অর্থাৎ নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরও বিপুলসংখ্যক চিকিৎসক কর্মস্থলে পৌঁছাচ্ছেন। অন্যদিকে, দুপুর ২টা ৩০ মিনিটের নির্ধারিত সময়ের আগেই হাসপাতাল ত্যাগ করার প্রবণতাও উঠে আসে ওই তথ্য বিশ্লেষণে। এতে দেখা যায়, বহির্বিভাগের ৯৬ শতাংশ এবং অন্তর্বিভাগের ৯০ শতাংশ চিকিৎসক নির্ধারিত সময়ের আগেই কর্মস্থল ছেড়ে যাচ্ছেন। একাধিক মামলায় আলোচিত সিদ্ধান্ত চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পরিচালকের দেওয়া ওই নোটিশের পর বিষয়টি নিয়ে হাসপাতাল সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা তৈরি হয়। এর কিছুদিনের মধ্যেই পরিচালকের বদলির খবর আসে। তবে প্রশাসনিক প্রজ্ঞাপনে তার বদলির সঙ্গে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে দেওয়া নোটিশের কোনো সম্পর্কের কথা উল্লেখ করা হয়নি। ফলে বদলির প্রকৃত কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেন এখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। তার দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

আরও পড়ুনঃ  ভারতে আড়াই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছে ৯ বাংলাদেশি
Tag :
জনপ্রিয় পোস্ট

পরিছন্নতাকর্মী দিয়ে চলছে সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার কাজ

চিকিৎসকদের উপস্থিতি নিয়ে কড়াকড়ির পর বদলি ওসমানী হাসপাতালের পরিচালক

Update Time : ১২:২০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬