Dhaka ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পরিছন্নতাকর্মী দিয়ে চলছে সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার কাজ দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঙ্গীতাঙ্গনে পা রাখলেন হানিয়া বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ধ র্ষ ণের পর ভিডিও ছড়িয়ে দেয় চা দোকানি, অতঃপর… সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর ‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন পত্রিকা অফিস থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ

ইতালিতে বাঁধনকে হেনস্তা, বিস্ফোরক মন্তব্য পরীমনির

ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও ছোট সন্তানকে নিয়ে অবস্থানকালে একদল ব্যক্তি তাকে হেনস্তা ও লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়ে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালিগালাজ করছেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবেও হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় সঙ্গে থাকা বাঁধনের শিশু সন্তানকে ভয়ে কাঁদতে দেখা যায়।

পরবর্তীতে এক ভিডিও বার্তায় ঘটনার বিস্তারিত তুলে ধরেন বাঁধন। তিনি জানান, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তার শরীরে কোক ও পানি ছুড়ে মারা হয় এবং তার মোবাইল ফোনও ফেলে দেওয়া হয়।

ঘটনার প্রতিবাদে স্থানীয় ভেনিস থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান এই অভিনেত্রী।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে শিশুটির আতঙ্কিত হয়ে কান্নার দৃশ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

চিত্রনায়িকা পরীমনি নিজের ফেসবুক পোস্টে ঘটনাটির প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’

ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে বাঁধনের সক্রিয় ভূমিকার কারণে তার ওপর এ হামলা ও হেনস্তার ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ নেটিজেন ও বাঁধনের সহশিল্পীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহত
Tag :
জনপ্রিয় পোস্ট

পরিছন্নতাকর্মী দিয়ে চলছে সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার কাজ

ইতালিতে বাঁধনকে হেনস্তা, বিস্ফোরক মন্তব্য পরীমনির

Update Time : ০৫:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও ছোট সন্তানকে নিয়ে অবস্থানকালে একদল ব্যক্তি তাকে হেনস্তা ও লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়ে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালিগালাজ করছেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবেও হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় সঙ্গে থাকা বাঁধনের শিশু সন্তানকে ভয়ে কাঁদতে দেখা যায়।

পরবর্তীতে এক ভিডিও বার্তায় ঘটনার বিস্তারিত তুলে ধরেন বাঁধন। তিনি জানান, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তার শরীরে কোক ও পানি ছুড়ে মারা হয় এবং তার মোবাইল ফোনও ফেলে দেওয়া হয়।

ঘটনার প্রতিবাদে স্থানীয় ভেনিস থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান এই অভিনেত্রী।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে শিশুটির আতঙ্কিত হয়ে কান্নার দৃশ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

চিত্রনায়িকা পরীমনি নিজের ফেসবুক পোস্টে ঘটনাটির প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’

ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে বাঁধনের সক্রিয় ভূমিকার কারণে তার ওপর এ হামলা ও হেনস্তার ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ নেটিজেন ও বাঁধনের সহশিল্পীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে ভর্তি ১১৯