Dhaka ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে গু.লি করে হ ত্যা সিলেটে ডিসকাউন্টের নামে প্রতারণা: ৪ কাপড়ের দোকানকে ৭২ হাজার টাকা জরিমানা সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ড সিলেট: পূজামণ্ডপ পরিদর্শনে সিউক চেয়ারম্যান দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী সিলেট জেলা ও মহানগর যুবদলের দুই সাধারণ সম্পাদককে সম্মাননা প্রদান ফ্যামিলি কার্ডের জন্য ৫ হাজার টাকা দাবি! ‘নেতাদের ভাগ দিতে হবে’ —ভাইরাল ভিডিও ঘিরে সুনামগঞ্জে তোলপাড় সৌদি আরবে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁ.সি সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’

শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা

মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে শিক্ষক না পাওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষকের অপেক্ষায় শ্রেণিকক্ষে বসে থাকতে দেখা গেছে শিক্ষার্থীদের। এর মধ্যেই কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে কক্সবাজারে চারদিনের আনন্দভ্রমণে গিয়ে শিক্ষকদের ‘ও বন্ধু লাল গোলাপী’ গানের তালে আনন্দ-উল্লাসের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে কলেজের নিয়মিত পাঠদান কার্যক্রম সচল রাখা এবং শিক্ষকদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে।

দেরিতে আসার কারণ জানতে চাইলে ওই শিক্ষক বলেন, আসলে ক্লাসটি এখন আমার নেওয়ার কথা ছিল না। তবে এই শিক্ষক ছুটিতে থাকায় আমাকে আসতে হলো।

কলেজ সূত্রে জানা গেছে, সরকারি দেবেন্দ্র কলেজে মোট শিক্ষকের সংখ্যা ১২২ জন। গত ৮ অক্টোবর রাতে শিক্ষক পরিষদের আয়োজনে প্রায় ১৫ থেকে ২০ জন শিক্ষক পরিবারের সদস্যদের নিয়ে চারদিনের ভ্রমণে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। রোববার কলেজের নিয়মিত কার্যক্রম চললেও ভ্রমণে অংশ নেওয়া শিক্ষকেরা কলেজে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

এদিকে রোববার কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. আজিম মিয়ার ফেসবুক আইডি থেকে প্রকাশিত দুটি লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শিক্ষকদের ‘ও বন্ধু লাল গোলাপী’ গানের তালে আনন্দ-উল্লাস করতে দেখা যায়। ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর শিক্ষকদের আনন্দভ্রমণের সঙ্গে কলেজের নিয়মিত পাঠদান কার্যক্রমের সমন্বয় নিয়ে আলোচনা শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, একাধিক শিক্ষক অনুপস্থিত থাকায় অন্য শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। এতে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করতে তাদের বেগ পেতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষক বলেন, আমি প্রশাসনিক দায়িত্বে থাকলে আজ ক্লাসগুলো বন্ধ রাখতে হতো। এভাবে অন্যদের দিয়ে ক্লাস চালিয়ে নেওয়া কঠিন। এর মধ্যে দুপুর ১টা থেকে বোর্ডের পরীক্ষাও রয়েছে।

এ ছাড়া অনার্স ও ডিগ্রি প্রথম বর্ষের কয়েকটি পরীক্ষাকক্ষে নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট আগে শিক্ষকদের প্রবেশ করতে দেখা গেছে বলে জানা গেছে। এ ঘটনায় পাঠদান ও পরীক্ষা পরিচালনার সার্বিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  জেলের জালে ৫৪ কেজির বিশাল তবল মাছ,বিক্রি হলো কত টাকায়?

রোববার কলেজে কতজন শিক্ষক অনুপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে কতজন ছুটিতে ছিলেন, সে বিষয়ে তথ্য জানতে প্রশাসনিক শাখায় যোগাযোগ করা হয়। তবে কলেজের প্রধান সহকারী মো. আক্কাস আলী এ বিষয়ে তথ্য দিতে রাজি হননি। তিনি উপাধ্যক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

পরে কলেজের উপাধ্যক্ষ এস এম সিরাজুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নতুন এসেছি। তাই সবাইকে চিনি না। স্যার আজ ছুটিতে থাকায় আমার কাছে সব তথ্য নেই। কলেজের অধ্যক্ষ পরদিন আসবেন জানিয়ে তার কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়ার পরামর্শ দেন তিনি।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, আনন্দভ্রমণের দরকার আছে। তবে তাদের এই ভ্রমণের জন্য যদি শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়ে থাকে, তবে সেটি ঠিক নয়। তারা হয়ত তাদের দায়িত্ব অন্যদের দিয়ে গেছেন। কিন্তু তারা হয়ত তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেননি, এটা তাদের ব্যর্থতা। তবুও আমি মনে করি, সরকারি নীতিমালা অনুযায়ী যার যতটুকু দায়িত্ব, ততটুকু দায়িত্ব পালন করা দরকার। আমাদের শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেই বিষয়টি খেয়াল রাখা দরকার।

অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে বক্তব্য জানতে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ মাহফিল খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সামনাসামনি এসে কথা বলেন, সামনাসামনি কথা বলব, সব বিষয় কী ফোনে আলোচনা করা যায়? সামনাসামনি কথা বলবেন।

রোববার (১১ অক্টোবর) সরেজমিনে কলেজের পাঁচতলা ভবনের ২৪০২ নম্বর কক্ষে আইসিটি ক্লাসের জন্য শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা যায়। বেলা ১১টা ৪৫ মিনিটে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরও কোনো শিক্ষক শ্রেণিকক্ষে উপস্থিত হননি।

আরও পড়ুনঃ  গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

পরে এক শিক্ষক শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের জানান, অন্য কক্ষে তাদের ক্লাস চলছে।

তবে শিক্ষার্থীরা জানান, ওই ক্লাস ইতোমধ্যে শেষ হয়েছে। এরপর ওই শিক্ষক শ্রেণিকক্ষ ত্যাগ করেন। প্রায় ৩৫ মিনিট পর আরেক শিক্ষক সেখানে উপস্থিত হন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট

শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা

Update Time : ০১:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে শিক্ষক না পাওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষকের অপেক্ষায় শ্রেণিকক্ষে বসে থাকতে দেখা গেছে শিক্ষার্থীদের। এর মধ্যেই কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে কক্সবাজারে চারদিনের আনন্দভ্রমণে গিয়ে শিক্ষকদের ‘ও বন্ধু লাল গোলাপী’ গানের তালে আনন্দ-উল্লাসের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে কলেজের নিয়মিত পাঠদান কার্যক্রম সচল রাখা এবং শিক্ষকদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে।

দেরিতে আসার কারণ জানতে চাইলে ওই শিক্ষক বলেন, আসলে ক্লাসটি এখন আমার নেওয়ার কথা ছিল না। তবে এই শিক্ষক ছুটিতে থাকায় আমাকে আসতে হলো।

কলেজ সূত্রে জানা গেছে, সরকারি দেবেন্দ্র কলেজে মোট শিক্ষকের সংখ্যা ১২২ জন। গত ৮ অক্টোবর রাতে শিক্ষক পরিষদের আয়োজনে প্রায় ১৫ থেকে ২০ জন শিক্ষক পরিবারের সদস্যদের নিয়ে চারদিনের ভ্রমণে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। রোববার কলেজের নিয়মিত কার্যক্রম চললেও ভ্রমণে অংশ নেওয়া শিক্ষকেরা কলেজে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

এদিকে রোববার কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. আজিম মিয়ার ফেসবুক আইডি থেকে প্রকাশিত দুটি লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শিক্ষকদের ‘ও বন্ধু লাল গোলাপী’ গানের তালে আনন্দ-উল্লাস করতে দেখা যায়। ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর শিক্ষকদের আনন্দভ্রমণের সঙ্গে কলেজের নিয়মিত পাঠদান কার্যক্রমের সমন্বয় নিয়ে আলোচনা শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, একাধিক শিক্ষক অনুপস্থিত থাকায় অন্য শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। এতে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করতে তাদের বেগ পেতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষক বলেন, আমি প্রশাসনিক দায়িত্বে থাকলে আজ ক্লাসগুলো বন্ধ রাখতে হতো। এভাবে অন্যদের দিয়ে ক্লাস চালিয়ে নেওয়া কঠিন। এর মধ্যে দুপুর ১টা থেকে বোর্ডের পরীক্ষাও রয়েছে।

এ ছাড়া অনার্স ও ডিগ্রি প্রথম বর্ষের কয়েকটি পরীক্ষাকক্ষে নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট আগে শিক্ষকদের প্রবেশ করতে দেখা গেছে বলে জানা গেছে। এ ঘটনায় পাঠদান ও পরীক্ষা পরিচালনার সার্বিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রির অভিযোগে একজনের কারাদণ্ড