
সদ্য ঘোষিত সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সহযোদ্ধা আব্দুস সালাম টিপু ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের সম্মানে সম্মাননা স্মারক প্রদান ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।
সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাসরু রাসেলের উদ্যোগে এ সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবদায়িত্বপ্রাপ্ত দুই নেতাকে সম্মাননা স্মারক প্রদান করে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা আব্দুস সালাম টিপু ও দেলোয়ার হোসেন দিনারকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। পাশাপাশি সিলেট জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজক মাসরু রাসেল নবদায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রতি শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন, তাঁদের নেতৃত্বে সিলেট জেলা ও মহানগর যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদার করার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় হবে।নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সিলেট প্রতিনিধি 


















