Dhaka ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর… সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, প্রাণহানি ১৪ ফেসবুক লাইভে বিএনপিকে নিয়ে মন্তব্য, অবশেষে জামিন পেলেন নারী উদ্যোক্তা সাথী আক্তার সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপি নুরুলের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ঠিকাদারের সিলেট শাহী ঈদগাহকে আরও দৃষ্টিনন্দন করতে ৫ কোটি টাকার প্রকল্প—সিসিক প্রশাসক শি শু মুহিন হ ত্যার দায়ে ২ জনের মৃ ত্যুদণ্ড চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল মাদকাসক্ত প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল

দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল

‘আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মন থেকে ঘৃণা করি’-এমন বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পর এক বালতি দুধ দিয়ে গোসল করে দলটির প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মো.ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

সোমবার (২৬ অক্টোবর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তার গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

ফারুক উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় পরিচিত তিনি।

 

স্থানীয় বাসিন্দাদের মতে, সোমবার আধুনগর বাজার কমিটির সভাপতি পদে নির্বাচন হয়। এ নির্বাচনে বিএনপি ও জামায়াত-সমর্থকেরা আলাদা প্রার্থীর পক্ষে ছিলেন। ফলাফলে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হন। এরপর নির্বাচনে জামায়াতের স্থানীয় নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে ভিডিও প্রকাশ করেন ফারুক। তার অভিযোগ, ইউনিয়ন জামায়াতের নেতারা প্রতিশ্রুতি দিয়েও তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেননি।পরে রাতে বাজারে দুধ দিয়ে গোসল করে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দেন তিনি। এর আগে ফেসবুকে দেওয়া আরেক ভিডিওতে জামায়াতের স্থানীয় দায়িত্বশীলদের চোর, ডাকাত, ভোট চোর অভিযুক্ত করেন ফারুক।

তার মতে, তিনি জামায়াতের কোনো নেতা বা কর্মী নন, তবে দলটিকে সমর্থন করতেন। আধুনগর ইউনিয়নে দলটির দায়িত্বে থাকা ব্যক্তিদের কর্মকাণ্ড পছন্দ না হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

 

তবে বাজার কমিটির নির্বাচনে দলীয় সমর্থনের বিষয়টি অস্বীকার করেছেন আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের। তিনি বলেন, ফারুক তাদের সমর্থক হিসেবে দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। নির্বাচনে বিএনপি বা জামায়াত কোনো পক্ষকেই সমর্থন দেয়নি। সভাপতি পদে ফারুকের ব্যক্তিগত পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় আবেগের বশে তিনি এমনটি করে থাকতে পারেন।

আরও পড়ুনঃ  দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার বড় পরিকল্পনা
Tag :
জনপ্রিয় পোস্ট

চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর…

দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল

Update Time : ০৩:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

‘আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মন থেকে ঘৃণা করি’-এমন বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পর এক বালতি দুধ দিয়ে গোসল করে দলটির প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মো.ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

সোমবার (২৬ অক্টোবর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তার গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

ফারুক উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় পরিচিত তিনি।

 

স্থানীয় বাসিন্দাদের মতে, সোমবার আধুনগর বাজার কমিটির সভাপতি পদে নির্বাচন হয়। এ নির্বাচনে বিএনপি ও জামায়াত-সমর্থকেরা আলাদা প্রার্থীর পক্ষে ছিলেন। ফলাফলে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হন। এরপর নির্বাচনে জামায়াতের স্থানীয় নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে ভিডিও প্রকাশ করেন ফারুক। তার অভিযোগ, ইউনিয়ন জামায়াতের নেতারা প্রতিশ্রুতি দিয়েও তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেননি।পরে রাতে বাজারে দুধ দিয়ে গোসল করে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দেন তিনি। এর আগে ফেসবুকে দেওয়া আরেক ভিডিওতে জামায়াতের স্থানীয় দায়িত্বশীলদের চোর, ডাকাত, ভোট চোর অভিযুক্ত করেন ফারুক।

তার মতে, তিনি জামায়াতের কোনো নেতা বা কর্মী নন, তবে দলটিকে সমর্থন করতেন। আধুনগর ইউনিয়নে দলটির দায়িত্বে থাকা ব্যক্তিদের কর্মকাণ্ড পছন্দ না হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

 

তবে বাজার কমিটির নির্বাচনে দলীয় সমর্থনের বিষয়টি অস্বীকার করেছেন আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের। তিনি বলেন, ফারুক তাদের সমর্থক হিসেবে দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। নির্বাচনে বিএনপি বা জামায়াত কোনো পক্ষকেই সমর্থন দেয়নি। সভাপতি পদে ফারুকের ব্যক্তিগত পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় আবেগের বশে তিনি এমনটি করে থাকতে পারেন।

আরও পড়ুনঃ  বড় ভাইয়ের ছু রি কাঘাতে ছোট বোন নি হ ত