রাত ৮টার পর দোকান-শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের একাংশের 

​আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদের একাংশ। এখন থেকে রাজধানীসহ সারাদেশে সব ধরনের দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখবেন তারা। ​আজ বৃহস্পতিবার দেশের দোকান মালিকদের একাংশ নিয়ে গঠিত সংগঠন ‘বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো […]

বিজিবির অভিযানে অবৈধ মজুদকৃত ডিজেল উদ্ধার,

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় মজুদ ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দেশের বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারস্থ যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এর বার্জ ডিপোতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) হতে ১.৫ প্লাটুন বিজিবি সদস্য উক্ত এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প মোতায়েন থেকে ২৪ ঘণ্টা দায়িত্ব […]

দোকানদার ভাড়া দেন ৫০ হাজার, কর্তৃপক্ষ পায় মাত্র ১২০০ টাকা

সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে স্টেডিয়াম মার্কেটের ভাড়া ব্যবস্থাপনা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার স্টেডিয়াম এলাকার দোকানসমূহ পরিদর্শনের সময় তিনি ভাড়ার অঙ্ক নিয়ে বাস্তবতা ও সরকারি হিসাবের মধ্যে পার্থক্য দেখতে পান। পরিদর্শনকালে জানা যায়, স্টেডিয়াম এলাকার কিছু দোকানদার মাসিক ভাড়া হিসেবে প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত প্রদান করছেন। তবে স্টেডিয়াম কর্তৃপক্ষের প্রাপ্ত […]

কৃষিতে নারী মজুরি পান ২৬% কম

কৃষি খাতেও নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে মজুরি বৈষম্য স্পষ্টভাবে দৃশ্যমান এবং এটি ধীরে ধীরে বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক জরিপ অনুযায়ী, একজন নারী কৃষি শ্রমিক একই কাজের জন্য পুরুষ শ্রমিকের তুলনায় গড়ে প্রায় ২৬ শতাংশ কম মজুরি পান। গত ডিসেম্বর মাসে যেখানে একজন পুরুষ শ্রমিক দৈনিক ৬২৫ টাকা আয় করেছেন, সেখানে একজন নারী […]

৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী

আগামী ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী নতুন পরিসরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ১৯৭৬ সালে শুরু হয়েছিলো। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় এই অনুষ্ঠানটি এক পর্যায়ে অনেকগুলো বছর বন্ধ থাকলেও বর্তমানে অনুষ্ঠানটি বিটিভিতে আবার চালু হয়েছে। এবার ভিন্ন আঙ্গিকে শিশু কিশোরদের […]

ক্রীড়াবিদদের জন্য নতুন দিগন্ত: বেতন কাঠামো ও ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছে। খেলাধুলাকে কেবল শখ বা বিনোদন নয়, বরং একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বর্তমান সরকারের। সে লক্ষ্যে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই […]

লে. কর্নেল মো. আফজাল নাছের গ্রেপ্তার হয়েছেন

১/১১ সরকারের সময় ডিজিএফআইয়ে দায়িত্ব পালনকারী বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা লে. কর্নেল মো. আফজাল নাছের (৬১) গ্রেপ্তার হয়েছেন। রোববার দিবাগত রাত প্রায় ৩টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তবে গ্রেপ্তারের […]

র‍্যাব-৯ অভিযানে দোয়ারাবাজার গণধর্ষণ মামলার মূল আসামি অমল দাস গ্রেফতার

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য […]

দৌলতদিয়ায় দুর্ঘটনা: ২৬ মরদেহ উদ্ধার, জানা গেল পরিচয়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মায় পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত নারী শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  নিহতরা হলেন- রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লালমিয়া সড়কের মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১), ছেলে আহনাফ তাহমিদ খান (২৫), সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার (১১), সজ্জনকান্দার মৃত ডা. আবদুল […]

কক্সবাজারে বাসের ধাক্কায় ২ পর্যটক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চকরিয়া উপজেলার বানিয়াছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন। তিনি বলেন, চট্টগ্রাম হতে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি সামনে থাকা […]