Dhaka ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম সীমান্তের প্রান্তিক জনপদে শিক্ষার প্রদীপ জ্বালাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Coronavirus disease 2019 ভারতের পর এবার চীনে গেলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

আজ ফ্যামিলি কার্ড পাচ্ছেন সিলেট বিভাগের ৬৯৭ নারী

  • Reporter Name
  • Update Time : ১১:৩১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৫০২ Time View

বর্তমান সরকারের অগ্রাধিকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য আজ মঙ্গলবার (১০ মার্চ) ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট বিভাগের সুনামগঞ্জে এই ফ্যামিলি কার্ড পাচ্ছেন দিরাই উপজেলার তিন গ্রামের ৬৯৭ জন নারী। তবে মঙ্গলবার ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ২৫০০ টাকা করে পাবেন ৫১৭ জন। টাকা প্রাপ্তির হিসাব জটিলতার কারণে অন্যরা পরে পাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় ও সমাজসেবা অফিসের তথ্য অনুযায়ী, পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড পাচ্ছেন দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের ৬৯৭ জন নারী। ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে ওই তিনটি গ্রামের ৯৫৪টি খানার (পরিবার) জরিপ করা হয়েছে। 

পরে চূড়ান্তভাবে যাচাই-বাছাই করা ৮২১ টি খানার তথ্য ভাতার সার্ভারে জমা দেওয়া হয়েছে।সমাজসেবা অফিস জানিয়েছে, বর্তমানে ওই তিনটি গ্রামে সরকারের বিভিন্ন ভাতা-উপকারভোগীদের মধ্যে বয়স্ক ভাতা পাচ্ছেন ১৭৩ জন, বিধবা ভাতা ৮৬ জন, প্রতিবন্ধী ভাতা ৭০ জন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউভি চাল পান ৩৪ জন ও খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচির চাল পাচ্ছেন ৪১ জন উপকারভোগী।

আরও পড়ুনঃ  তেল না দেয়ায় এয়ারপোর্ট চৌকিদেখী পেট্রোল পাম্পে কর্মীকে ছুরিকাঘাত
Tag :
About Author Information

টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম

আজ ফ্যামিলি কার্ড পাচ্ছেন সিলেট বিভাগের ৬৯৭ নারী

Update Time : ১১:৩১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বর্তমান সরকারের অগ্রাধিকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য আজ মঙ্গলবার (১০ মার্চ) ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট বিভাগের সুনামগঞ্জে এই ফ্যামিলি কার্ড পাচ্ছেন দিরাই উপজেলার তিন গ্রামের ৬৯৭ জন নারী। তবে মঙ্গলবার ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ২৫০০ টাকা করে পাবেন ৫১৭ জন। টাকা প্রাপ্তির হিসাব জটিলতার কারণে অন্যরা পরে পাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় ও সমাজসেবা অফিসের তথ্য অনুযায়ী, পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড পাচ্ছেন দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের ৬৯৭ জন নারী। ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে ওই তিনটি গ্রামের ৯৫৪টি খানার (পরিবার) জরিপ করা হয়েছে। 

পরে চূড়ান্তভাবে যাচাই-বাছাই করা ৮২১ টি খানার তথ্য ভাতার সার্ভারে জমা দেওয়া হয়েছে।সমাজসেবা অফিস জানিয়েছে, বর্তমানে ওই তিনটি গ্রামে সরকারের বিভিন্ন ভাতা-উপকারভোগীদের মধ্যে বয়স্ক ভাতা পাচ্ছেন ১৭৩ জন, বিধবা ভাতা ৮৬ জন, প্রতিবন্ধী ভাতা ৭০ জন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউভি চাল পান ৩৪ জন ও খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচির চাল পাচ্ছেন ৪১ জন উপকারভোগী।

আরও পড়ুনঃ  শিশু নিখোঁজের নাটক সাজিয়ে প্রশাসনকে দিয়ে ড্রেন পরিষ্কার করালেন নারী