
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আজ (মঙ্গলবার)। প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে আজ (২৫ আগস্ট) রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত।
জানা যায়, গত বছরের ৫ মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামের শিশু আছিয়া বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যু হয় শিশুটির।
এর আগে ৮ মার্চ আছিয়ার মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।
মামলার প্রধান আসামি আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে গত বছরের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তবে মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হওয়ায় মামলাটির ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি দণ্ডিত হিটু শেখ আপিল করেন।আজ ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন। এখন বহুল আলোচিত এ মামলায় হাইকোর্টের রায়ের অপেক্ষায় সংশ্লিষ্টরা।
desk news 


















